চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে আরো তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর চট্টগ্রামের পরিচালনায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা, পারভিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সানা/কেএমএএ/আপ্র/৪/১০/২০২৬
৫