গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:২৩ এএম ২০২৬
জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!
ছবি

ছবি সংগৃহীত

প্রকাশ হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৪.০০ জিপিএ পেয়ে ‘এ গ্রেড’-এ উত্তীর্ণ হয়েছে শিশুশিল্পী ইসরাত অতিথি। 

 

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া ইসরাতের কাঙ্ক্ষিত ফল ছিল জিপিএ-৫। 

 

তবে সেটি না পেলেও তার এই ফলাফলে ভীষণ খুশি পরিবার। ফল প্রকাশের পর সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় ইসরাত অতিথির বড় বোন শাফিনা আবৃত্তির। 

 

তিনি বলেন, ‘ও যদি শুধু পাশ করত, তাহলেও আমরা খুশি হতাম। সেখানে এ গ্রেড পেয়েছে। এই রেজাল্টে আমাদের পুরো ফ্যামিলি মোর দ্যান হ্যাপি।’ 

 


ইসরাতের বড় বোন জানান, শুরুতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত ইসরাত। এসএসসি পরীক্ষার মাত্র ছয় মাস আগে বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে আসে সে। এ কারণে পরিবারের মধ্যে দুশ্চিন্তাও ছিল—ইসরাত শেষ পর্যন্ত এসএসসিতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে কি না। শাফিনা আবৃত্তি বলেন, ‘ইসরাত যখন ক্লাস টেনে ওঠে, এরপর ওর কাজের চাপ বেড়ে যায়।

 

এমনও হয়েছে, পরীক্ষার ১৫ মিনিট আগে ও এক্সাম রুমে ঢুকেছে। পরীক্ষা দিয়ে আবার শুটিংয়ে চলে গেছে।’ রাজধানীর উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইসরাত। জানা গেছে, ওই স্কুলের মানবিক বিভাগ থেকে দুজন শিক্ষার্থী ভালো ফল করেছে, তাদের একজন ইসরাত। ইসরাতের বড় বোন জানান, প্রি-টেস্ট পরীক্ষার পর সে মানবিক বিভাগে আসে। 

বিভাগ পরিবর্তনের জন্য অনেক কিছুই সামলাতে হয়েছে। তবে পড়াশোনার পাশাপাশি যাতে অভিনয় ও শুটিং চালিয়ে যেতে পারে, সেজন্য স্কুলের শিক্ষকরাও সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।


তিনি আরও বলেন, ‘পরীক্ষার দুদিন আগে “এটা আমাদেরই গল্প”-এর শুটিং শেষ হয়। ওর পড়ালেখার ব্যাপারে পরিচালক রাজ মামা থেকে শুরু করে পুরো টিমই খুব সহযোগিতা করত। আমরা পরিবার থেকেও ভালো রেজাল্টের জন্য ইসরাতকে কখনও প্রেসার দিইনি। আমার মা সবসময় ওকে সাপোর্ট করেছে, আগলে রেখেছে।’ 

 

নিজেদের পরিবারের ফলাফলের প্রসঙ্গ টেনে শাফিনা বলেন, ‘আমি আরেক বোন গোল্ডেন এ+ পেয়েছিলাম। কিন্তু আমাদের ফ্যামিলিতে এখন ইসরাতের রেজাল্ট নিয়েই যেন সবাই একটু বেশি খুশি।’

ডিসি/আপ্র/১০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই