গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫০ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৪ শিশু। একইসঙ্গে নতুন করে ৮৬০ জনের শরীরে ধরা পড়েছে হামের উপসর্গ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৬০ শিশুর মৃত্যু হয়েছে সারাদেশে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৬ শিশু। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

এসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাম-ডেঙ্গু-মৌসুমি জ্বরে বিপর্যস্ত হাসপাতাল, বাড়ছে রোগীর চাপ
২২ সেপ্টেম্বর ২০২৬

হাম-ডেঙ্গু-মৌসুমি জ্বরে বিপর্যস্ত হাসপাতাল, বাড়ছে রোগীর চাপ

দেশে একদিকে প্রায় ছয় মাস ধরে চলা হামের প্রাদুর্ভাব, অন্যদিকে দ্রুত বাড়তে থাকা ডেঙ্গু। এর সঙ্গে যুক্ত...

মলত্যাগে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার কারণ
২১ সেপ্টেম্বর ২০২৬

মলত্যাগে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার কারণ

স্বাস্থ্য প্রতিদিন===

হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর
২১ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাত...

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬
২০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই