গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

হামের উপসর্গে দেড় লাখ রোগী, এক দিনে আরো পাঁচ মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৪৬ এএম ২০২৬
হামের উপসর্গে দেড় লাখ রোগী, এক দিনে আরো পাঁচ মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। এর বাইরে শরীরে হাম শনাক্ত হওয়ার পর আরো ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (২৪ আগস্ট) বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জন রোগী গেছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

এ সময়ে নমুনা পরীক্ষায় আরো ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষায় মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীদের একটি ছোট অংশেরই নমুনা পরীক্ষা করা হয়। ফলে পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত সংক্রমণের চিত্র পুরোপুরি বোঝা সম্ভব নয়।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ বিভাগে ৩৭২ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১৪১ জন।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৪ জন, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ৮৩৯ জনের মৃত্যুর পাশাপাশি শরীরে হাম শনাক্ত হওয়ার পর আরো ৯৯ জন মারা গেছেন। অর্থাৎ হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর মোট সংখ্যা ৯৩৮ জনে দাঁড়িয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১,২১০
১৬ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১,২১০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও ম...

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজা...

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা কতটা কার্যকর, কতটা নিরাপদ?
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা কতটা কার্যকর, কতটা নিরাপদ?

স্বাস্থ্য প্রতিদিন===

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যুসহ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১-এ
১৫ অক্টোবর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যুসহ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১-এ

ডেঙ্গুর প্রকোপে দেশে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ১০ জনের মৃত্যু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে