গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

বাড়তি দরে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৪৬ এএম ২০২৬
বাড়তি দরে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
ছবি

ছবি সংগৃহীত

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ দিনের ব্যবধানে আগের চেয়ে বাড়তি দরে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। নতুন প্রস্তাবে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম আগের সিদ্ধান্তের তুলনায় ৩২ থেকে প্রায় ৭০ সেন্ট বেশি পড়ছে। এতে কার্গোপ্রতি ব্যয় বাড়তে পারে প্রায় ১৩ কোটি থেকে ২৯ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুই কার্গো এলএনজি আমদানির এ সিদ্ধান্ত হয়। এর মধ্যে এক কার্গোর প্রতি এমএমবিটিইউ দাম ধরা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার এবং অন্যটির ২৪ দশমিক ২৫ ডলার।

এর মাত্র পাঁচ দিন আগে, ১৯ আগস্ট ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। তখন প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয় ২৩ দশমিক ৯৩ ডলার। অর্থাৎ নতুন দুই কার্গোর ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউতে আগের তুলনায় ৩২ থেকে প্রায় ৭০ সেন্ট বেশি ব্যয় হচ্ছে।

জাহাজের আকার অনুযায়ী একটি এলএনজি কার্গোর ধারণক্ষমতা কম-বেশি হয়। বাংলাদেশে সাধারণত যে কার্গোগুলো আসে, সেগুলোতে ৩২ লাখ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে।

এই হিসাবে নতুন নির্ধারিত দরে একটি কার্গো এলএনজি কিনতে সর্বোচ্চ প্রায় ৮ কোটি ২৭ লাখ ৪০ হাজার ডলার বা ১ হাজার ১৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা খরচ হতে পারে। প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৫০ পয়সা ধরে এ হিসাব করা হয়েছে।

ফলে পাঁচ দিন আগে অনুমোদন পাওয়া এলএনজির তুলনায় নতুন কার্গোপ্রতি প্রায় ১৩ কোটি ১৭ লাখ থেকে ২৮ কোটি ৮১ লাখ টাকা পর্যন্ত বাড়তি ব্যয় হতে পারে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে স্পট মার্কেটে এলএনজির দাম বাড়ার পর থেকেই সরকারকে বাড়তি দামে গ্যাস কিনতে হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজির কার্গোপ্রতি ব্যয়ের তথ্য প্রকাশ করা হচ্ছে। এর আগে অধিকাংশ সময় কার্গোপ্রতি ব্যয় প্রায় ৭০০ কোটি টাকার আশপাশে থাকলেও জুলাইয়ে তা বেড়ে ৯৪৩ কোটি টাকা ছাড়িয়ে যায়।

গত ৩০ জুলাই ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত একটি এলএনজি কার্গোর ব্যয় ধরা হয়েছিল ৯৪৩ কোটি ৪৩ লাখ টাকা। সেই সিদ্ধান্তের মাত্র ২৬ দিনের মাথায় নতুন দুই কার্গোর ক্ষেত্রে কার্গোপ্রতি প্রায় ৭০ কোটি টাকা পর্যন্ত বাড়তি ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতিতেও সংকট চলছে। গত ২১ জুলাই আগুনে এক্সিলারেট এনার্জির টার্মিনালের বৈদ্যুতিক কেবল ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

দুই সপ্তাহের বেশি সময় পর ৬ আগস্ট টার্মিনালটি আংশিকভাবে চালু করা হয়। এরপর কারিগরি সমস্যা ও এলএনজি কার্গোর স্বল্পতার কারণে টার্মিনালটির গ্যাস সরবরাহ কয়েক দফা ওঠানামা করে।

তিন দিন বন্ধ থাকার পর শনিবার দুপুর থেকে মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে আবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। একই দিন দুপুরে টার্মিনালটিতে নতুন একটি এলএনজি কার্গো এসে ভিড়েছে।

জ্বালানি সংকটের মধ্যে বাড়তি দামে এলএনজি আমদানির এ সিদ্ধান্ত দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের ব্যয় আরো বাড়াচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
১৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম...

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি
১৪ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি
১৪ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বাংলাদেশি। তাদের মধ্যে য...

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর ২০২৬

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে