গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

বাগেরহাটে জমি দখলের অভিযোগে প্রবাসী নারীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:২৩ এএম ২০২৬
বাগেরহাটে জমি দখলের অভিযোগে প্রবাসী নারীর সংবাদ সম্মেলন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাটের কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর ও গেট ভাঙচুর এবং গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে মো. মইনুল ইসলাম শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় জমি উদ্ধার, পরিবারের নিরাপত্তা ও প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সৌদি আরবপ্রবাসী সালমা আক্তার।

সোমবার (২৪ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা আক্তার বলেন, কচুয়া উপজেলার খলিসাখালী মৌজার এসএ-৫২ ও বিএস-৩২ নম্বর মৌজার ২৯৫, ৩০৪ ও ৩০৫ নম্বর খতিয়ানের ওয়ারিশদের কাছ থেকে ২০১৩ ও ২০১৪ সালে বিভিন্ন দলিলের মাধ্যমে তিনি মোট ০.২২ একর জমি ক্রয় করেন। প্রায় ১৩ বছর ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন।

সালমা বলেন, জমিটি পতিত থাকায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয়ে মাটি ও বালু ভরাট করেন। পরে জমির সীমানায় তারকাঁটার বেড়া, ইটের দেয়াল ও গেট নির্মাণ করেন। পাশাপাশি সেখানে টিনশেড আধাপাকা ঘর, পুকুর ও বিভিন্ন ফলদ গাছ স্থাপন করেন।

তাঁর অভিযোগ, তিনি সৌদি আরবে অবস্থানের সুযোগে কচুয়ার বাসিন্দা মো. মইনুল ইসলাম শিকদার তাঁর জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। একপর্যায়ে সীমানাপ্রাচীর ও গেট ভেঙে জমিতে প্রবেশ, গাছপালা কেটে ফেলা এবং পুরোনো গেট সরিয়ে নতুন গেট নির্মাণ করা হয়।

এ ঘটনায় তিনি বাগেরহাট জেলা জজ আদালতে ১৪০/২০২৬ নম্বর মামলা করেছেন বলে জানান। তাঁর দাবি, আদালত থেকে নোটিশ জারি করা হলেও প্রতিপক্ষ জমিতে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সালমা আক্তার বলেন, একজন প্রবাসীর কষ্টার্জিত সম্পত্তি দেশে নিরাপদ না থাকলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে। তিনি জমি বুঝিয়ে দেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আদালতের আদেশ অমান্যের অভিযোগে আইনানুগ ব্যবস্থা এবং নিজের পরিবার ও ভাড়াটিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে মো. মইনুল ইসলাম শিকদারের বক্তব্য পাওয়া যায়নি।

সালমা আক্তার জানান, জমির দলিলসহ সংশ্লিষ্ট কাগজপত্র ও অন্যান্য প্রমাণ তাঁর কাছে রয়েছে। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সানা/আপ্র/২৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে