গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

সকালে ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যওয়ার কারণ

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:২০ এএম ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যওয়ার কারণ
ছবি

ছবি সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যায়। মনে হয় জিভ যেন তালুর সঙ্গে আটকে আছে, কথা বলতেও অস্বস্তিবোধ করেন অনেকে। নানা কারণে সকালে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। তবে দীর্ঘদিন মুখ শুকিয়ে থাকলে প্রভাব পড়তে পারে দাঁত ও মাড়ির ওপরও। প্রতিদিন ঘুম ভাঙার পর যদি মুখ একেবারে শুকনো লাগে, তাহলে চিন্তার বিষয়। যেসব কারণে মুখ শুকিয়ে যেতে পারে তা হলো-

ঘুমের মধ্যে মুখ শুকিয়ে যাওয়ার কারণ: রাতে ঘুমানোর সময় স্বাভাবিকভাবেই লালা তৈরির পরিমাণ কিছুটা কমে যায়। এর সঙ্গে যদি মুখ দিয়ে শ্বাস নেওয়া বা ঘরের বাতাস শুষ্ক থাকার বিষয়টি থাকে, তাহলে সকালে মুখ আরো শুকনো লাগতে পারে।

মুখ হাঁ করে ঘুমানো: নাক বন্ধ থাকা, অ্যালার্জি কিংবা নাক ডাকার কারণে অনেকেই ঘুমের মধ্যে অজান্তেই মুখ দিয়ে শ্বাস নেন। রাতভর মুখ দিয়ে বাতাস চলাচল করায় মুখের ভেতরের আর্দ্রতা দ্রুত কমে যায়। তাই সকালে ঘুম ভাঙার পর জিভে শুষ্কতা বা অস্বস্তি বেশ স্বাভাবিক।

পানি কম পান করা: দিনে পর্যাপ্ত পানি না খেলে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। এর প্রভাব পড়ে মুখের লালা তৈরিতেও। ফলে ঘুম থেকে উঠে তীব্র তৃষ্ণা ও মুখ শুকনো লাগতে পারে।

ওষুধের প্রভাব: কিছু অ্যালার্জির ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যেতে পারে। নিয়মিত কোনো ওষুধ খাওয়ার পর থেকে এমন সমস্যা শুরু হলে চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করা ভালো।

শারীরিক কিছু সমস্যার ইঙ্গিতও হতে পারে: দীর্ঘস্থায়ী মুখ শুষ্কতার সঙ্গে ডায়াবেটিসসহ কিছু শারীরিক সমস্যার সম্পর্ক থাকতে পারে। তাই প্রতিদিন সকালে একই সমস্যা হলে কারণটি খুঁজে দেখা জরুরি।

এসির বাতাস: অনেকক্ষণ এসি চললে ঘরের বাতাসের আর্দ্রতা কমে যেতে পারে। এ কারণে সকালে মুখ, নাক বা গলা শুকনো লাগতে পারে। এমন ক্ষেত্রে ঘরের আর্দ্রতা স্বাভাবিক রাখা কিছুটা আরাম দিতে পারে।

দাঁত-মাড়ির জন্য ক্ষতিকর: মুখের লালা শুধু মুখ ভেজা রাখে না। এটি দাঁত ও মাড়ির স্বাভাবিক সুরক্ষাতেও ভূমিকা রাখে। দীর্ঘদিন লালা কমে গেলে দাঁতে ক্যাভিটি, মাড়ির সমস্যা ও মুখে দুর্গন্ধের ঝুঁকি বাড়তে পারে; এমনকি খাবার চিবানো বা গিলতেও অস্বস্তি হতে পারে।

অন্যান্য অভ্যাস: রাতে ঘুমানোর আগে ধূমপান বা চা-কফি ও অ্যালকোহল পান করলেও মুখ শুষ্ক হয়। তাই ঘুমানোর আগে এগুলো এড়িয়ে চলা উচিত।

প্রতিকারে হিউমিডিফায়ার ব্যবহার: সকালে ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে গেলে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। তবে এটিই সব সমস্যার সমাধান নয়। নাক ডাকা, মুখ দিয়ে শ্বাস নেওয়া, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো শারীরিক সমস্যার কারণে মুখ শুকিয়ে গেলে সমাধান করাই জরুরি। হিউমিডিফায়ার ব্যবহার করলে সেটি নিয়মিত পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ। কারণ ঘুম ভাঙার পর মুখ শুকনো লাগা স্বাভাবিক হলেও প্রতিদিনের অভ্যাস হয়ে গেলে সেটিকে শুধু এসির বাতাস ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়।

সতর্কতা: মাঝে মধ্যে সকালে মুখ শুকিয়ে গেলে পানি পান করা ও ঘরের বাতাসের আর্দ্রতার দিকে নজর দেওয়া যেতে পারে। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ একই সমস্যা চলতে থাকলে, অথবা এর সঙ্গে অতিরিক্ত তৃষ্ণা, বারবার প্রস্রাব, নাক ডাকা, মুখ দিয়ে শ্বাস নেওয়া কিংবা অন্য কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

লেখক: সাংবাদিক

কেএমএএ/আপ্র/২৪.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি, সতর্ক হবেন যেভাবে
১৪ অক্টোবর ২০২৬

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি, সতর্ক হবেন যেভাবে

স্বাস্থ্য প্রতিদিন============================

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার
১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো ৯ জন...

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ২১৩
১৩ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ২১৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে...

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে