গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

নতুন গল্প ও রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
নতুন গল্প ও রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
ছবি

শাকিব খান

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন গল্প ও আধুনিক নির্মাণ পরিকল্পনায় বড় পর্দায় ফিরতে যাচ্ছে ঢালিউডের আলোচিত সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। শাকিব খান অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমাটি নির্মাণ ঘিরে দীর্ঘদিনের জটিলতা ও স্থবিরতা কাটিয়ে নতুন করে কাজ শুরুর প্রস্তুতি চলছে। 

 

প্রায় এক দশক আগে আলোচনায় আসা সিনেমাটি এবার বর্তমান সময় ও দর্শকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রূপে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণ এবং টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। 

 

কিন্তু পরবর্তী সময়ে অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে থেমে যায় নির্মাণকাজ। দীর্ঘ বিরতির পর এবার সেই স্থবিরতা কাটিয়ে প্রকল্পটি নতুনভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিনেমাটির মূল গল্পে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। 

একই সঙ্গে বর্তমান সময়ের দর্শকের রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন কিছু উপাদানও যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই নতুন পরিকল্পনায় সিনেমাটির কাজ শুরুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।


গল্পের পরিমার্জনের পাশাপাশি অভিনয়শিল্পীদের তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তবে সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন শাকিব খান। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছর থেকে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

নির্মাণ-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৭ সালের ঈদের বাইরের কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। 

 

দীর্ঘদিন পর নতুন গল্প, আধুনিক নির্মাণ কৌশল ও পরিবর্তিত পরিকল্পনায় ‘অপারেশন অগ্নিপথ’ বড় পর্দায় ফিরলে ঢালিউডে এটি নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলার লোকগান নিয়ে সূচনা শেলী
২৪ আগস্ট ২০২৬

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলার লোকগান নিয়ে সূচনা শেলী

লোকগানের সুর নিয়ে দীর্ঘদিনের যাত্রা সূচনা শেলীর। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে বাংলার...

কেরালার কাজিয়ার মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট
২৪ আগস্ট ২০২৬

কেরালার কাজিয়ার মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট

মাত্র ১৯ বছর বয়সেই ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট জিতেছেন কেরালার কাজিয়া লিজ মেজো। রোববার ২৩...

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি
২৪ আগস্ট ২০২৬

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্...

রাখির বিজ্ঞাপনে কৃতি, পোশাক নিয়ে তোপের মুখে
২৪ আগস্ট ২০২৬

রাখির বিজ্ঞাপনে কৃতি, পোশাক নিয়ে তোপের মুখে

রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে