গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

সুযোগ খুঁজতে থাকা ভ্রমণপ্রেমীদের জন্য ‘সস্তা ফ্লাইট দিবস’

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৫৭ এএম ২০২৬
সুযোগ খুঁজতে থাকা ভ্রমণপ্রেমীদের জন্য ‘সস্তা ফ্লাইট দিবস’
ছবি

ছবি সংগৃহীত

গ্রীষ্মের ব্যস্ত ভ্রমণ মৌসুম শেষ হয়ে শুরু হয় তুলনামূলক শান্ত শরৎ। পর্যটকের ভিড় কমে, অনেক গন্তব্যে আবহাওয়া হয়ে ওঠে আরামদায়ক আর বিভিন্ন ভ্রমণসেবায় মিলতে পারে বিশেষ ছাড়। এ সময়টিকেই ঘিরে গত কয়েক বছর ধরে পালিত হয়ে আসছে ‘সস্তা ফ্লাইট দিবস’। তাই কম খরচে বিমানভ্রমণের সুযোগ খুঁজতে থাকা ভ্রমণপ্রেমীদের জন্য দিনটি হয়ে উঠেছে বেশ আকর্ষণীয়।

সস্তা ফ্লাইট দিবসের শুরু: সস্তা ফ্লাইট দিবসের প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয় ২০১৫ সালের দিকে। মূল লক্ষ্য ছিল কম দামে বিমান টিকিট পাওয়ার সম্ভাবনাকে সামনে আনা। গ্রীষ্মের ছুটির মৌসুম শেষ হয়ে স্কুল-কলেজ খুলে গেলে অনেক রুটে ভ্রমণের চাহিদা কমতে শুরু করে। চাহিদা কমার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে বিমানভাড়াও কমে আসে- এ ধারণার ওপরই মূলত দিনটির জনপ্রিয়তা তৈরি হয়েছে। তবে ভ্রমণশিল্পের পরিস্থিতি প্রতি বছর বদলায়; বিশেষ করে মহামারির পর বিমান চলাচল, জ্বালানি খরচ, পর্যটকের চাহিদা ও বিভিন্ন রুটের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। ফলে সস্তা ফ্লাইট দিবসকে সম্ভাব্য ভালো ভাড়ার একটি সুযোগ হিসেবে দেখা যেতে পারে।

সস্তা টিকিটের সন্ধান: কম দামে বিমানের টিকিট পেতে প্রথম কাজ হতে পারে নিয়মিত ভাড়ার দিকে নজর রাখা। পছন্দের গন্তব্যের টিকিট সাধারণত কত দামে পাওয়া যায়, এ সম্পর্কে ধারণা থাকলে বিশেষ ছাড়ের সময়টি সহজেই বোঝা যায়। পছন্দের এয়ারলাইনসের নিজস্ব ওয়েবসাইটে ভাড়া দেখা যেতে পারে। বিশেষ করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার বা যাত্রী আনুগত্য কর্মসূচির সদস্য হলে বাড়তি সুবিধাও মিলতে পারে।

ভাড়া কমলেই মিলবে সতর্কবার্তা: ভ্রমণ পরিকল্পনাকে আরো সহজ করতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কম ভাড়ার সতর্কবার্তা চালু করা যায়। নির্দিষ্ট কোনো রুটের বিমানভাড়া কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে এলে এসব সেবা ব্যবহারকারীকে জানিয়ে দেয়। গুগল ফ্লাইটস, কায়াক ও স্কাইস্ক্যানারের মতো প্ল্যাটফর্মে এ ধরনের সুবিধা রয়েছে। বিমানভাড়ার বিশেষ অফারভিত্তিক নিউজলেটারও নিয়মিত অনুসরণ করা যেতে পারে।

বিমানভ্রমণে খরচ কমানোর কৌশল: সস্তা টিকিট পাওয়া গেলেও ভ্রমণের মোট খরচ কমাতে আরও কিছু বিষয়ে নজর দেওয়া দরকার।

কম লাগেজ কম খরচ: সম্ভব হলে শুধু কেবিন লাগেজ নিয়েই ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। এতে অতিরিক্ত লাগেজের খরচ এড়ানো সম্ভব। কয়েক দিনের ভ্রমণে প্রয়োজনীয় পোশাক বেছে নিয়ে নেওয়া এবং সুযোগ থাকলে থাকার জায়গায় কাপড় ধোয়ার ব্যবস্থা ব্যবহার করাও কাজে আসতে পারে।

অনলাইনে চেক ইন: বেশির ভাগ এয়ারলাইনসে এখন অনলাইনে চেক ইনের সুবিধা রয়েছে। অনেক বিমানবন্দরে স্বয়ংক্রিয় লাগেজ জমা দেওয়ার ব্যবস্থাও আছে। আগে থেকেই চেক-ইন করে রাখলে বিমানবন্দরে সময় বাঁচে এবং যাত্রার ঝামেলাও কমে।

নিরাপত্তা তল্লাশির প্রস্তুতি: বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির নিয়ম আগে থেকেই জেনে রাখা উচিত। তরল পদার্থের ক্ষেত্রে নির্ধারিত সীমা মেনে চলুন, প্রয়োজন হলে ব্যাগ থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি বের করে রাখুন এবং সহজে খোলা যায় এমন জুতা পরুন। এতে নিরাপত্তা তল্লাশির সময় কম লাগতে পারে।

বিমানভাড়াসহ পুরো ভ্রমণের হিসাব: গ্রীষ্মের ভ্রমণ মৌসুম শেষ হওয়ার পর শুধু বিমানভাড়াই নয়, অনেক সময় হোটেল, ভাড়ার গাড়ি ও অন্যান্য ভ্রমণসেবাতেও তুলনামূলক কম দাম পাওয়া যেতে পারে। ফলে শুধু টিকিটের দাম নয়, পুরো ভ্রমণের বাজেট হিসাব করে সিদ্ধান্ত নেওয়া ভালো।

বন্ধুদের নিয়ে ভ্রমণ পরিকল্পনার আড্ডা: ভ্রমণের পরিকল্পনাও হতে পারে আনন্দের অংশ। বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে একটি ছোট ভ্রমণ পরিকল্পনার আড্ডা আয়োজন করা যেতে পারে। যে দেশে যাওয়ার কথা ভাবছেন, ওই দেশের খাবার দিয়ে আড্ডাটিকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। ফ্রান্সের জন্য চিজ ও অন্যান্য খাবার, মেক্সিকোর জন্য গুয়াকামোলে ও চিপস, কিংবা জাপানের জন্য সুশি গন্তব্য অনুযায়ী খাবারের আয়োজন হতে পারে পরিকল্পনারই অংশ।

সাশ্রয়ী ভ্রমণ মানে শুধু কম দামে টিকিট কেনা নয়। কম খরচে, কম ঝামেলায় এবং দায়িত্বশীলভাবে ভ্রমণ করাই হতে পারে সাশ্রয়ী ভ্রমণের আসল লক্ষ্য।

কেএমএএ/আপ্র/২৪.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা
১৬ অক্টোবর ২০২৬

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

বিয়ে না করার সঙ্গে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে কি? নতুন এক গবেষণায় দেখা গেছে...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্য বিশেষ দিন
১৫ অক্টোবর ২০২৬

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্য বিশেষ দিন

সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেত...

বিশ্ব হাত ধোয়া দিবস আজ, পরিচ্ছন্নতায় কমবে সংক্রমণের ঝুঁকি
১৫ অক্টোবর ২০২৬

বিশ্ব হাত ধোয়া দিবস আজ, পরিচ্ছন্নতায় কমবে সংক্রমণের ঝুঁকি

প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠ...

খালি পেটে শিঙাড়া খেলে বাড়তে পারে যেসব শারীরিক সমস্যা
১৫ অক্টোবর ২০২৬

খালি পেটে শিঙাড়া খেলে বাড়তে পারে যেসব শারীরিক সমস্যা

আমাদের পছন্দের নাশতার তালিকায় শিঙাড়া বেশ জনপ্রিয়। চায়ের সঙ্গে শিঙাড়া খেতে ভালোবাসেন অনেকেই। দাম তুলন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে