গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৩৪ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৪ শিশুর প্রাণহানি ঘটল। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩ জনে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২২৮ জন রোগী। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ১৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর অবশিষ্ট ১ হাজার ৯৭ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে ১৮ হাজার ৪০৪ জন রোগীর শরীরে হাম শনাক্ত করা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৭৭৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মজুদ স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
২৩ আগস্ট ২০২৬

মজুদ স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে স্যালা...

মানুষের ক্যান্সার চিকিৎসায় প্রথমবার অজগরের ক্যান্সার নিরাময়
২২ আগস্ট ২০২৬

মানুষের ক্যান্সার চিকিৎসায় প্রথমবার অজগরের ক্যান্সার নিরাময়

মানুষের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত একটি বিশেষ পদ্ধতি প্রয়োগ করে ২৩ বছর বয়সী ১৫ ফুট দীর্ঘ এক অজগরের ক...

পরিচিত শব্দ বা নাম হঠাৎ ভুলে যাওয়া রোগ স্নায়বিক
২২ আগস্ট ২০২৬

পরিচিত শব্দ বা নাম হঠাৎ ভুলে যাওয়া রোগ স্নায়বিক

স্বাস্থ্য প্রতিদিন===

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
২২ আগস্ট ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে