গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়ার ঘোষকের ১২২ ডেসিবল শব্দে গিনেস রেকর্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৩ এএম ২০২৬
অস্ট্রেলিয়ার ঘোষকের ১২২ ডেসিবল শব্দে গিনেস রেকর্ড
ছবি

ক্যানবেরা ও কুইনবিয়ান শহরের সরকারি নগর ঘোষক জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ -ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও কুইনবিয়ান শহরের সরকারি নগর ঘোষক জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ ‘লর্ড জোসেফ’ নামে পরিচিত, ১২২ দশমিক ৪ ডেসিবল তীব্রতায় চিৎকার করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।

ডেসিবল শব্দের তীব্রতা পরিমাপের একক। স্বাভাবিকভাবে মানুষ প্রায় ৬০ ডেসিবল তীব্রতায় কথা বলে থাকে। ৮৫ ডেসিবলের বেশি শব্দ কানের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়। ব্লেন্ডার, ঘাস কাটার যন্ত্র কিংবা ড্রিল মেশিনের শব্দ প্রায় ৯০ ডেসিবল পর্যন্ত হতে পারে।

জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপের কণ্ঠস্বর শুরুতে এত শক্তিশালী ছিল না। তিনি জানান, ছোটবেলায় তিনি লাজুক ছিলেন এবং নিজের কথা চেপে রাখতেন। পরবর্তীতে থিয়েটারে যুক্ত হয়ে তিনি কণ্ঠস্বর জোরালো করার প্রশিক্ষণ শুরু করেন।

তিনি বলেন, এমন থিয়েটারে তিনি প্রশিক্ষণ নেন যেখানে কোনো ধরনের মাইক্রোফোন ব্যবহার করা হতো না। সেখান থেকেই তার কণ্ঠ ক্রমে শক্তিশালী হয়ে ওঠে।

২০১৭ সালে তিনি নগর ঘোষক হিসেবে দায়িত্ব পান। ২০২২ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার নগর ঘোষক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০২৪ সালে ৯৮ ডেসিবল তীব্রতায় চিৎকার করে সবচেয়ে জোরালো কণ্ঠের বিভাগে প্রথম হন তিনি।

চলতি বছরের মে মাসে ১২২ দশমিক ৪ ডেসিবল তীব্রতায় চিৎকার করে তিনি পুরুষ বিভাগে সবচেয়ে জোরালো চিৎকারের গিনেস রেকর্ড গড়েন।

জোসেফ জানান, গিনেস রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে তিনি নতুন কৌশলও গ্রহণ করেন। তিনি এবং তার মেয়ে মিলে এমন একটি শব্দ নির্বাচন করেন, যা সর্বোচ্চ তীব্র শব্দ তৈরি করতে পারে। আগে ব্যবহৃত শব্দের পরিবর্তে ‘নাউ’ শব্দটি ব্যবহার করেই তিনি এই রেকর্ড অর্জন করেন।
সানা/আপ্র/২২/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৯০ বছর বয়সেও জাতীয় বডিবিল্ডিং শিরোপা জিতলেন
২৬ সেপ্টেম্বর ২০২৬

৯০ বছর বয়সেও জাতীয় বডিবিল্ডিং শিরোপা জিতলেন

তরুণ বয়সে শরীরচর্চার প্রতিযোগিতায় অংশ নেওয়া স্বাভাবিক। মধ্যবয়সেও অনেকে নিয়মিত ব্যায়াম করেন। কিন্তু ৯...

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি
০৮ সেপ্টেম্বর ২০২৬

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে দুটি ভবনের মাঝখানে সরু এক ফালি জমিতে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক বাড়ি। নাম ‘...

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও
০৮ সেপ্টেম্বর ২০২৬

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও

প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে ‘পপ কুইন’ ম্যাডোনা—অতিথি তালিকায় এমন সব বিখ্যাত নাম থাকলে যে...

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা

বিশ্ব জনসংখ্যার চিত্রে ঘটেছে এক ঐতিহাসিক পরিবর্তন। নথিভুক্ত ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পাঁচ বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই