গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চার্লি চ্যাপলিন সেজে জড়ো হলেন ৪২৯ জন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৮:৫০ এএম ২০২৬
চার্লি চ্যাপলিন সেজে জড়ো হলেন ৪২৯ জন
ছবি

চার্লি চ্যাপলিন -ফাইল ছবি

কালো ডার্বি হ্যাট, টুথব্রাশ আকৃতির গোঁফ আর হাতে পরিচিত লম্বা ছড়ি-এমন সাজে রোববার সুইজারল্যান্ডে এক জায়গায় জড়ো হন ৪২৯ জন মানুষ। তাঁদের সবার লক্ষ্য ছিল কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিনকে স্মরণ করা এবং একই সঙ্গে একটি বিশ্ব রেকর্ড গড়া।

পশ্চিম সুইজারল্যান্ডের কর্সিয়ে-সুর-ভেভেতে চার্লি চ্যাপলিনের ঐতিহাসিক বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী সমাবেশ। জীবনের শেষ ২৫ বছর তিনি এই বাড়িতেই কাটিয়েছিলেন। বর্তমানে বাসভবনটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে।

জাদুঘর প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সব বয়সী চ্যাপলিন অনুরাগীরা অংশ নেন। আয়োজকদের লক্ষ্য ছিল চার্লি চ্যাপলিনের সাজে এক স্থানে সবচেয়ে বেশি মানুষের সমাবেশ ঘটিয়ে নতুন রেকর্ড গড়া। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।

এর আগে ২০১৭ সালে একই স্থানে ৬৬২ জন চ্যাপলিন সেজে জড়ো হয়ে রেকর্ড গড়েছিলেন। এবারের সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪২৯ জন, ফলে আগের রেকর্ড অক্ষুণ্ন থাকে।

রেকর্ড ভাঙা সম্ভব না হলেও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপন করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬ বছর বয়সী অভিনেতা অঁতোনি শঁপেইয়কে দেখতে প্রায় অবিকল চার্লি চ্যাপলিনের মতো লাগছিল। তিনি বলেন, ‘আমি সত্যিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

শঁপেইয় জানান, তিনি একজন অভিনেতা এবং নিয়মিত মঞ্চে চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করেন। তিনি আরো বলেন, ‘আমরা চ্যাপলিনের বাড়িতে এমন মানুষদের সঙ্গে একত্র হয়েছি, যাঁরা তাঁকে ভীষণ ভালোবাসেন এবং তাঁর প্রতি গভীর অনুরাগ পোষণ করেন।’

সুইজারল্যান্ডের ফরাসিভাষী অঞ্চলের অন্যতম প্রধান শহর লোজান থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত বিশাল ম্যানোয়ার দ্য বান এস্টেটে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। চার্লি চ্যাপলিন তাঁর স্ত্রী উনা ও তাঁদের আট সন্তানকে নিয়ে ১৯৭৭ সালে ৮৮ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই বসবাস করেছেন।

শীতল যুদ্ধের সময় সোভিয়েত অনুপ্রবেশ নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র উদ্বেগের প্রেক্ষাপটে কমিউনিস্ট-সমর্থক সন্দেহে ১৯৫০-এর দশকে চ্যাপলিনের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর তিনি সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সূত্র: এএফপি
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি
০৮ সেপ্টেম্বর ২০২৬

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে দুটি ভবনের মাঝখানে সরু এক ফালি জমিতে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক বাড়ি। নাম ‘...

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও
০৮ সেপ্টেম্বর ২০২৬

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও

প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে ‘পপ কুইন’ ম্যাডোনা—অতিথি তালিকায় এমন সব বিখ্যাত নাম থাকলে যে...

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা

বিশ্ব জনসংখ্যার চিত্রে ঘটেছে এক ঐতিহাসিক পরিবর্তন। নথিভুক্ত ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পাঁচ বছ...

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট

সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে প্রায় দুই টেনিস কোর্টের সঙ্গে তুলনা কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে