গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আজ বা কাল বঙ্গভবন ছাড়তে পারেন সদ্যসাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
আজ বা কাল বঙ্গভবন ছাড়তে পারেন সদ্যসাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ছবি

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন -ফাইল ছবি

সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার অথবা আগামীকাল সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একজন কর্মকর্তা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রপতির সরকারি বাসভবনের ওই কর্মকর্তা বলেন, ‘‘আগামী সোমবারের মধ্যে তিনি বঙ্গভবন ছাড়তে পারেন। তবে রোববারও চলে যেতে পারেন।’’

তিনি জানান, বঙ্গভবন ছাড়ার পর মো. সাহাবুদ্দিন রাজধানীর গুলশানের নিজ বাসায় উঠবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত উইং বিষয়টি দেখভাল করছে।

এর আগে রাষ্ট্রপতির পদ ছাড়ার বিষয়ে কয়েক দিন ধরে চলা নানা আলোচনা ও জল্পনার অবসান ঘটে শুক্রবার বিকেলে। ওই দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তাঁর শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

পদত্যাগের আগে থেকেই গুলশানের ১ নম্বরের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ নামের বাসায় তাঁর ওঠার প্রস্তুতি শুরু হয়। শুক্রবার সেখানে নতুন টেলিফোন সংযোগ দেওয়াসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ করতে দেখা যায় সংশ্লিষ্টদের।

বাসার নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, কয়েক দিন আগে মো. সাহাবুদ্দিন ওই বাসায় এসেছিলেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। বাসায় প্রয়োজনীয় কিছু কাজ সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে বিশেষ শাখার সদস্যরাও রয়েছেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়েন তিনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন।

এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতির পদ থেকে তাঁর সরে যাওয়ার দাবিতে আন্দোলন ও বিক্ষোভ হয়। শেষ পর্যন্ত মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই শুক্রবার রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।
সানা/আপ্র/২৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 মিনিট আগে