গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৭ এএম ২০২৬
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
ছবি

ছবি সংগৃহীত

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন এআই গবেষকরা। অতি-বুদ্ধিমান এআইয়ের অনিয়ন্ত্রিত সংস্করণ মানবজাতিকে ধ্বংস করতে পারে বলে চরম সতর্কবার্তা দিচ্ছেন অ্যানথ্রোপিক-এর গবেষকেরা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটির গবেষক জেকব কক্সন লিখেছেন, অন্য কোনও মানব কর্মকাণ্ড এই মাত্রার বিপদ তৈরি করে না।

শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?


বিশেষজ্ঞরা প্রধানত দুটি উপায়ে এই বিপর্যয়ের আশঙ্কা করছেন: অত্যন্ত শক্তিশালী এআইকে অন্যায্য কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করা কিংবা এর ওপর থেকে মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া। এসব ক্ষেত্রে ক্ষতিকর পক্ষগুলো সহজেই জৈবিক বা রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারে অথবা অনিয়ন্ত্রিত এআই ব্যবস্থা বিশাল পরিসরে সাইবার হামলা চালিয়ে মানবজাতির অবকাঠামো অচল করে দিতে পারে।


এ ছাড়া এআই যদি নিজের ক্ষমতায় মানুষের বোঝার আগেই আরও শক্তিশালী সংস্করণ তৈরি করা শুরু করে, তবে মানুষ তা আর নিয়ন্ত্রণ করতে পারবে না। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, এসব মডেলের অনেক ক্ষমতাই অতিমানবীয় হয়ে উঠছে এবং আমরা পুরোপুরি এক অজানা সমুদ্রে ভাসছি।


এআইয়ের কারণে মানবজাতির অস্তিত্বসংকট বা মহাবিপর্যয়ের এই সম্ভাব্য হারকে গবেষকেরা ‘পি(ডুম)’ হিসেবে অভিহিত করেন। 

 

কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) উদ্ভাবনের সঙ্গে সঙ্গে এই ঝুঁকি আরও বাড়বে বলে ধারণা করা হয়। তবে এই সম্ভাবনার হার নিয়ে বিশেষজ্ঞদের মতামত ভিন্ন। 


এআই নিরাপত্তা বিজ্ঞানী রোমান ইয়ামপোলস্কি এই ঝুঁকি ৯৯.৯৯ শতাংশ বলে মনে করেন। অন্যদিকে এএমআই ল্যাবসের প্রতিষ্ঠাতা ইয়ান লেকুন বিষয়টিকে পুরোপুরি অনুমাননির্ভর উল্লেখ করে বলেন, এটি পারমাণবিক ধ্বংসযজ্ঞের চেয়ে অনেক কম সম্ভাব্য।  ছাড়া ইলন মাস্ক এই ঝুঁকি ২০ শতাংশ এবং অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ১০ থেকে ২৫ শতাংশ বলে অনুমান করেছেন।

এআইয়ের গডফাদার খ্যাত জিওফ্রে হিন্টন সিএনএনকে বলেন, এই ঝুঁকির হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে। তবে তিনি আরও বলেন, যাঁরা এই ধরনের শঙ্কার হিসাব করছেন, তারা মূলত অনুমান করছেন। তারা কেবল তাদের অনুভূতির কথা ব্যক্ত করছেন।


তবে বর্তমান প্রযুক্তির ক্লড, গ্রোক বা চ্যাটজিপিটি এখনও বিশ্ব ধ্বংসের চক্রান্ত করার পর্যায়ে পৌঁছায়নি। ২০২৬ ইন্টারন্যাশনাল এআই সেফটি রিপোর্ট-এ বলা হয়েছে, বর্তমান প্রযুক্তি ব্যবস্থাগুলো মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার মতো সক্ষম নয়। এই ঝুঁকি এড়াতে বিজ্ঞানীরা কিল সুইচ বা জরুরি শাটডাউন ব্যবস্থাসহ নানা সুরক্ষাকবচ তৈরির কাজ করছেন। গত এপ্রিলে প্রকাশিত র‍্যান্ড-এর এক প্রতিবেদনে এআই ব্যবহার করে জৈব অস্ত্র তৈরি ঠেকানোর ৯টি উপায় প্রস্তাব করা হয়েছে।

তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর দ্রুত নতুন এআই তৈরির ব্যবসায়িক ও বিনিয়োগকারীদের চাপ রয়েছে। পাশাপাশি চীন এবং বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের উন্মুক্ত মডেল তৈরি করা ক্ষতিকর পক্ষগুলোর হাতে এআই তুলে দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। গবেষকদের মতে, প্রলয়ের সঠিক হার পরিমাপ করা না গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তার ধ্বংসাত্মক ঝুঁকির বিষয়টি এখন এক বাস্তব সতর্কবার্তা।

সূত্র: অ্যাক্সিওস

 


ডিসি/আপ্র/১০/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স
১১ অক্টোবর ২০২৬

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পর এবার যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে বড় অপারেটর হিসেবে আত্মপ্রকাশে...

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল
১০ অক্টোবর ২০২৬

এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদিত ছবি, ভিডিও এবং অডিও শনাক্তের জন্য নতুন ওয়েবভিত্তিক টু...

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব
৩০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে