গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নারীকে জিম্মি করে পুলিশের চোখ ফাঁকি, গোলাগুলির পর পালালো শুটার বাপ্পি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০২ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৩২ এএম ২০২৬
নারীকে জিম্মি করে পুলিশের চোখ ফাঁকি, গোলাগুলির পর পালালো শুটার বাপ্পি
ছবি

ছবি সংগৃহীত

মো. সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পুলিশের অভিযানের মুখে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে এক নারীকে জিম্মি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাপ্পি। পরে তার সহযোগীদের ধরতে দীর্ঘ সময় ভবনটি ঘিরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে চৌধুরী প্লাজার একটি ভবনে শুটার বাপ্পি ও তার সহযোগীরা অবস্থান করছে—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বাপ্পি একজন নারীকে জিম্মি করে ভবন থেকে বেরিয়ে পালিয়ে যায় বলে দাবি পুলিশের।

ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ওই সময় আমরা গুলি চালালে বা তাকে আটকানোর চেষ্টা করলে জিম্মি হওয়া নারীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। তাই তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়।’

তিনি জানান, বিকেল সোয়া ৩টা পর্যন্ত ভবনটি ঘিরে রেখে বাপ্পির অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। পাশাপাশি পলাতক বাপ্পিকেও আটকে সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, শুটার বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও আশুলিয়ার জামগড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের সঙ্গে গোলাগুলির ঘটনায় তার বাহিনীর নাম উঠে এসেছিল।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অভিযানের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে এবং পলাতক বাপ্পি ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে।
সানা/২৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন
০৮ সেপ্টেম্বর ২০২৬

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: চালুর মাত্র ১২০ দিনের মাথায় আবার উৎপাদন বন্ধ করেছে চট্টগ্রামের আনো...

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা
০৮ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণার...

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু
০৮ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্র ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০)।...

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু
০৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু

এস এ খান শিল্টু: মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে