গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গার্দিওলা নন, ইতালির নতুন কোচ হচ্ছেন ২০০৬ বিশ্বকাপজয়ী পিরলো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৩৯ এএম ২০২৬
গার্দিওলা নন, ইতালির নতুন কোচ হচ্ছেন ২০০৬ বিশ্বকাপজয়ী পিরলো
ছবি

ছবি সংগৃহীত

টানা তিনবার ফুটবল বিশ্বকাপে উঠতে না পারার মহাবিপর্যয় থেকে ইতালিকে টেনে তুলতে নতুন কাণ্ডারি হতে যাচ্ছেন আন্দ্রে পিরলো। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা মিডফিল্ডার ইতালির জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মৌখিক প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। চুক্তি ও প্রশাসনিক চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করবে ইতালি ফুটবল ফেডারেশন। 

সূত্রের খবর অনুযায়ী, দলটির টেকনিক্যাল কাঠামোর দুই প্রধান পাওলো মালদিনি ও লিওনার্দোর দেওয়া চার বছরের প্রস্তাব গ্রহণ করেছেন পিরলো। ফুটবলবিষয়ক বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দ্রুতই চুক্তিস্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত। 

 

ইতালি ফুটবলকে আমূল বদলে ফেলার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়েছেন মালদিনি ও লিওনার্দো। শুরুতে তাদের পছন্দের তালিকায় ছিলেন দুই হেভিওয়েট কোচ কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা। 

তবে আনচেলত্তি ব্রাজিলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন এবং গার্দিওলাও ব্যক্তিগত কারণে পরিবারকে সময় দেওয়ার কথা জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দেন। 

এরপরই পিরলোকে মূল লক্ষ্য বানান ইতালির নীতি নির্ধারকরা। গত এপ্রিলে ২০২৬ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়ে ইতালির কোচের পদ ছাড়েন জেনারো গাত্তুসো। ২০১৮ এবং ২০২২ সালের পর আবারও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারা চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি এক চরম লজ্জার অধ্যায়।


খেলোয়াড় হিসেবে অত্যন্ত সফল হলেও কোচিং ক্যারিয়ারে পিরলোর অভিজ্ঞতা তুলনামূলক কম। ২০২০ সালে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে এক মৌসুমে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়া জেতেন তিনি। এরপর তুরস্কের ফাতিহ কারাগুমরুক ও সাম্পাদোরিয়ার কোচিং করানোর পর দুবাইয়ের ক্লাব ইউনাইটেড এফসিতে যোগ দেন।  

 

সদ্য সমাপ্ত মৌসুমে তার হাত ধরেই ইউনাইটেড এফসি ইউএই প্রো লিগে উন্নীত হওয়ায় কোচ হিসেবে পিরলোর সুনাম নতুন করে বাড়ে। শুধু সিনিয়র দল নয়, বরং পুরো ইতালিয়ান ফুটবলের দীর্ঘমেয়াদি পুনর্গঠনে কাজ করতে সম্মত হওয়াতেই পিরলোকে বেছে নিয়েছেন মালদিনি-লিওনার্দো জুটি। 

 

ইতালির জাতীয় দলের হয়ে ১১৬টি ম্যাচ খেলা পিরলো দেশের ফুটবল পতনের কঠোর সমালোচক ছিলেন। বিশ্বকাপ মিস করাকে তিনি ‘মহাবিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়ে ২০২৮ ইউরো ও ২০৩০ বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন করে পথচলার পরামর্শ দিয়েছিলেন। 

এবার সেই দায়িত্ব বর্তাচ্ছ তার নিজের কাঁধেই। চুক্তির বাকি আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতালির ডাগআউটে পিরলোর মিশন শুরু হবে। এই গ্রুপে আজ্জুরিদের বাকি দুই প্রতিপক্ষ তুরস্ক ও ফ্রান্স।

ডিসি/আপ্র/২৫/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই