গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

একসঙ্গে আত্মহত্যার চেষ্টা, নদীতে ঝাঁপ দিলেন শুধু তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৪১ এএম ২০২৬
একসঙ্গে আত্মহত্যার চেষ্টা, নদীতে ঝাঁপ দিলেন শুধু তরুণ
ছবি

প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক তরুণ ও তরুণীর কথিত আত্মহত্যার চেষ্টার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুজন একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে যমুনা নদীর ওপর নিউ যমুনা সেতুতে গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে নদীতে ঝাঁপ দেন শুধু তরুণ। তাঁর সঙ্গে থাকা তরুণী ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তৎপরতায় ওই তরুণকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনাটি বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘটেছে। নদীতে ঝাঁপ দেওয়া তরুণের নাম আন্নু গুপ্ত। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আন্নু ও তাঁর সঙ্গে থাকা তরুণী প্রেমিক–প্রেমিকা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাঁরা দুজনই আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তবে কী কারণে শেষ মুহূর্তে তরুণী সিদ্ধান্ত পরিবর্তন করেন, তা এখনো জানা যায়নি। আন্নু নদীতে ঝাঁপ দেওয়ার পর তিনি হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা তরুণ বর্তমানে শঙ্কামুক্ত। প্রয়োজনীয় চিকিৎসা ও আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে আন্নুর সঙ্গে থাকা তরুণীকে শনাক্ত করে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
সানা/আপ্র/১৭/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট

সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে প্রায় দুই টেনিস কোর্টের সঙ্গে তুলনা কর...

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি
২২ আগস্ট ২০২৬

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি

প্রশাসনের উচ্চমার্গে রদবদল ও যোগ্য নেতৃত্বের অন্তর্ভুক্তি সর্বদা জাতীয় রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দ...

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ
২১ আগস্ট ২০২৬

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ

২১ আগস্ট মশা দিবস। শুনতে কিছুটা অদ্ভুত হলেও দিবসটির উদ্দেশ্য মশাকে সম্মান জানানো নয়; বরং মশাবাহিত রো...

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
২১ আগস্ট ২০২৬

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার (২১ আগস্ট) নিজের ১১৭তম জন্মদিন উদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে