গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু বর্ষামঙ্গল উৎসব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৪৫ এএম ২০২৬
রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু বর্ষামঙ্গল উৎসব
ছবি

শনিবার বিকেলে রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষামঙ্গল উৎসবের উদ্বোধন করা হয় -ছবি সংগৃহীত

বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে ‘বর্ষামঙ্গল উৎসব ১৪৩৩’।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটির উদ্বোধন করা হয়।

বর্ষামঙ্গল পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বর্ষাকালীন সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। একই সঙ্গে দেশীয় সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা, দায়বদ্ধতা ও গর্ববোধ জাগিয়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্ষামঙ্গল উৎসবকে ভবিষ্যতে পয়লা বৈশাখের মতো একটি সর্বজনীন, জনপ্রিয় ও জাতীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত করার লক্ষ্য রয়েছে। এ উদ্দেশ্যে ধারাবাহিকভাবে এ উৎসব আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী মানুষ, শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকেরা বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মের একটি অংশ দেশীয় সাংস্কৃতিক চর্চা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। পাশাপাশি দেশীয় সংস্কৃতির ওপর নানা ধরনের প্রভাবও তৈরি হচ্ছে। এমন বাস্তবতায় বর্ষামঙ্গল উৎসবের মতো আয়োজন দেশের নিজস্ব সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরো বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে সহায়ক। সেই লক্ষ্য থেকেই বর্ষার ঐতিহ্য ও বাঙালির জীবনধারাকে কেন্দ্র করে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। শিল্পী, কবি, আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে এটি প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।
সানা/ডিসি/আপ্র/২৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকা...

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স...

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
০৯ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে...

বাংলাদেশের ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে