গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রক্ষণাবেক্ষণের অভাবে বীজ সংরক্ষণাগার পরিত্যক্তে বঞ্চিত কৃষক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:০৫ এএম ২০২৬
রক্ষণাবেক্ষণের অভাবে বীজ সংরক্ষণাগার পরিত্যক্তে বঞ্চিত কৃষক
ছবি

ছবি সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্মিত কোটি টাকার বীজ সংরক্ষণাগার (সিড স্টোর) ভবনগুলো বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ এসব ভবন একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় ঘটাচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে তৃণমূল পর্যায়ের কৃষকদের সেবা কার্যক্রম।

স্থানীয় ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাগাতিপাড়া সদর, পাঁকা, জামনগর ও দয়ারামপুর ইউনিয়নে কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দেওয়া, উন্নত বীজ সংরক্ষণ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএও) ইউনিয়ন পর্যায়ে অবস্থান নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও কর্মশালার জন্য এসব বীজ সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের পর দীর্ঘ বছর ধরে ভবনগুলো কার্যত অব্যবহৃত পড়ে থাকায় ভেস্তে যেতে বসেছে সরকারের মূল উদ্দেশ্য।

বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, অযত্ন ও অবহেলায় সিড স্টোর ভবনগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। অধিকাংশ ভবনের দরজা-জানালা ভেঙে গেছে, দেওয়ালে ফাটল ধরেছে, খসে পড়ছে ছাদের পলেস্তারা। চারপাশে ঘন ঝোপঝাড় জন্মে ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। কোথাও ভবন দখল করে গড়ে তোলা হয়েছে চায়ের দোকান, আবার কোথাও বসেছে ক্যারাম খেলার আসর। ফলে কৃষিসেবার জন্য নির্মিত স্থাপনাগুলো এখন ব্যবহৃত হচ্ছে ভিন্ন কাজে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ের এই ভবনগুলো সচল থাকলে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের সহজে পাওয়া যেত। সেইসঙ্গে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ কার্যক্রম সহজতর হতো। ভবনগুলোর যথাযথ ব্যবহার না হওয়ায় সামান্য প্রয়োজনেও কৃষকদের ছুটতে হচ্ছে উপজেলা সদরে। ফলে কৃষকদের অতিরিক্ত অর্থ যেমন ব্যয় হচ্ছে, তেমনি প্রয়োজন হচ্ছে অতিরিক্ত সময়।

বাগাতিপাড়া সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মাহাতাব উদ্দিন বলেন, আমি পাশের জেলা থেকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাগাতিপাড়ায় এসে দায়িত্ব পালন করি, যা বেশ কষ্টসাধ্য। বীজ সংরক্ষণাগার ভবনগুলো ভালো থাকলে সেখানে থেকেই দায়িত্ব পালন করা অনেক সহজ হতো। এতে কৃষকরাও দ্রুত যে কোনো পরামর্শ নিতে পারতেন। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় উপজেলার সবকটি সিড স্টোরের অবস্থাই বর্তমানে নাজুক।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ঢাকা পোস্টকে বলেন, ইউনিয়ন পর্যায়ের বীজ সংরক্ষণাগারগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পুরোনো ভবনগুলোর স্থলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণ করা হলে সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসন, কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং বীজ সংরক্ষণাগারের ব্যবস্থা রাখা সম্ভব হবে।

কেএমএএ/আপ্র/১৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

কৃষিজমিতে খাদ্য ও বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী সমাধান সৌর প্যানেল
১৬ আগস্ট ২০২৬

কৃষিজমিতে খাদ্য ও বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী সমাধান সৌর প্যানেল

জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা, কৃষিজমির সংকোচন ও জ্বালানির চাহিদা- এ চারটি বড় চ্যালেঞ্জ আজ ব...

গ্রামবাংলার চেনা জীবন টঙ্গীর পশু-পাখির হাটে ‘হাঁসের রাজ্য’
১৬ আগস্ট ২০২৬

গ্রামবাংলার চেনা জীবন টঙ্গীর পশু-পাখির হাটে ‘হাঁসের রাজ্য’

ঢাকা ও গাজীপুরের মাঝামাঝি গুরুত্বপূর্ণ জনপদ টঙ্গী। উত্তরার আব্দুল্লাহপুর সেতু পার হলেই শুরু টঙ্গীর ব...

জলাবদ্ধতায় শতাধিক একর জমিতে সবজির পচনে বিপাকে কৃষক
১৬ আগস্ট ২০২৬

জলাবদ্ধতায় শতাধিক একর জমিতে সবজির পচনে বিপাকে কৃষক

পাবনার ঈশ্বরদীতে টানা ১৫ দিন ধরে থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শত শত একর...

দিনে ৫০-৬০ আঁটি আঁশ ছাড়িয়ে অর্ধেক পাটখড়ি পান শ্রমিক
১৬ আগস্ট ২০২৬

দিনে ৫০-৬০ আঁটি আঁশ ছাড়িয়ে অর্ধেক পাটখড়ি পান শ্রমিক

মাগুরায় পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলার বিভিন্ন এলাকায় রাস্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে