গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

নেপাল থেকে লাইভে এসে নানা প্রশ্নের জবাব দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:০২ এএম ২০২৬
নেপাল থেকে লাইভে এসে নানা প্রশ্নের জবাব দিলেন অপু বিশ্বাস
ছবি

অপু বিশ্বাস

ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে অবস্থান করছেন নেপালে। সেখানে আসন্ন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। 

 

বৃহস্পতিবার দুপুরে শুটিংয়ের ফাঁকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন অভিনেত্রী। দীর্ঘক্ষণ ভক্তদের সঙ্গে আলাপকালে নিজের কাজ, বর্তমান ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সিনেমায় অনিয়মিত হওয়াসহ তাকে নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন নিয়ে কথা বলেন অভিনেত্রী।  লাইভে এসে প্রথমেই সিনেমায় নিয়মিত না থাকার কারণ স্পষ্ট করেন অপু বিশ্বাস। 

বর্তমানে ছেলের পড়াশোনা ও তাকে সময় দেওয়াকেই জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি।  অভিনেত্রী বলেন, ‘আমার সিনেমা নিয়ে অনেকের মাথা ব্যথা। সিনেমা কেন অপু করছে না, সিনেমা না করলে শেষ হয়ে যাবে! এসব বিষয় নিয়ে একটু কথা বলি। 

 

আমার বাচ্চা এখন এইট প্লাস। একজন মা হিসেবে তাকে সময় দেওয়াটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি এখন সিনেমা করি, তবে টানা ২৫ দিন সময় দিতে হয়। সেই সময়টা আমার সন্তানের জন্য অনেক জরুরি। 

বিশেষ করে ছয় বছর আগে আমার মা মারা যাওয়ার পর থেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমারই তাকে সবচেয়ে বেশি সময় দেওয়া প্রয়োজন। তাই সিনেমা আসলে খুব বেশি ফোকাসে রাখিনি।’

 


অপু বলেন, ‘ফটোশুট, ওপেনিং বা ব্র্যান্ডের কাজগুলোর টাইমিং খুব লাইট থাকে। এগুলো করলে বাচ্চাকে মেইনটেইন করা আমার জন্য সহজ হয়। টানা চলচ্চিত্রের শুটিং করা এই মুহূর্তে আমার জন্য সম্ভব হচ্ছে না। 

তবে কাজের পাশাপাশি আমি আমার ব্যবসাতেও সময় দিচ্ছি। আপনারা অনেকেই জানেন আমার সিগনেচার বিউটি পার্লার রয়েছে, বুটিক্স থেকে অনলাইনে সালোয়ার কামিজও সেল করছি।’ 

 

সিনেমায় নিয়মিত না হলেও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন ও ফটোশুটে প্রায়ই দেখা যায় অপুকে। তা নিয়ে নানা প্রশ্ন তোলেন কেউ কেউ। সেসব নিয়ে ক্ষুব্ধ না হলেও যুক্তিসঙ্গত উত্তর দিয়েছেন এই ঢালিউড কুইন। অপু বিশ্বাস বলেন, ‘একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চাই, আমাকে ও আমার ব্যক্তিজীবনকে নিয়ে অনেকেই নানানভাবে সামনে আসার চেষ্টা করে। 

তবে আপনাদের মাথায় রাখতে হবে যে, একটা মানুষ কোনো জায়গায় যাওয়া বা একটি কাজ করা মানেই কিন্তু নেগেটিভিটি নয়। আমি প্রায় ২০ বছরের বেশি সময় ধরে কাজ করছি। তাই আমি জানি কীভাবে সুন্দর একটি প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সামনে আসতে হয়।’ 

ব্র্যান্ড প্রমোশন ও ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি যে কাজগুলো করে আসছি বা আগামীতেও করব— যেমন ফটোশুট, শোরুম ওপেনিং কিংবা ব্র্যান্ডিং, এগুলো কিন্তু এখন সবাই করছে। তাই আমার অনেক বেশি প্রাউড ফিল হয় যে, অপু বিশ্বাস আগে কোনো একটা কাজ করেছে যা নিয়ে একসময় খুব গসিপ হতো, এখন কিন্তু সেটিই সবাই অনুসরণ করছে।’ 

 

নিজের সোনালী অতীতের কথা স্মরণ করে এই ঢালিউড কুইন বলেন, ‘২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি ১২ মাসে মিনিমাম ২৪টি সিনেমা করেছি। এমনও ঈদ গেছে যখন আমার একসঙ্গে সাতটি সিনেমা রিলিজ হয়েছে। আমি তো কাজ করেই এই জায়গাটা তৈরি করেছি। জীবনের প্রতিটি স্তরের একটি রুটিন থাকে। এখন আমার রুটিন আমার সন্তান। যারা আমাকে নিয়ে নেগেটিভ কথা বলেন, তাদের বলব— এই সময়টা অন্যের পেছনে ব্যয় না করে নিজের পরিবার বা ব্যবসায় মনোযোগী হোন।’  

 

নেতিবাচক চর্চা নিয়েও মাথা ঘামান না জানিয়ে তিনি বলেন, ‘নেগেটিভ বা পজিটিভ— সবকিছুই আমার ভালো লাগে। কারণ আল্টিমেটলি আমাকে নিয়েই তো আলোচনা হচ্ছে।’ নতুন সিনেমা ‘শিকার’ প্রসঙ্গেও ভক্তদের আপডেট দেন অপু বিশ্বাস। জানান, সিনেমাটির গল্প ভীষণ সুন্দর। পরিচালক রোমান অনেক ভালো কাজ করছেন। 

এতে তার বিপরীতে আছেন নতুন নায়ক পলাশ। বাংলাদেশ, ভারত ও নেপালের তিনটি টিম মিলে দারুণ একটি পরিবেশে সিনেমার কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি। 

ভক্তদের উদ্দেশে অপু এও বলেছেন, ‘একজন শিল্পী তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকে। কাজ করেই আমরা আপনাদের ইমোশন ও ভালোবাসার জায়গাটা সৃষ্টি করেছি। তাই ভক্তদের বলব, আমাকে নিয়ে ফাইট করার কিছু নেই, আপনারা সবসময় ভালোবাসাটা এভাবেই বজায় রাখবেন।’

ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান
০৮ অক্টোবর ২০২৬

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান

বলিউডে অনেক অভিনেতা এসেছেন, জনপ্রিয় হয়েছেন, সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু কিছু অভিনয়শিল্পী থাকেন...

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা
০৭ অক্টোবর ২০২৬

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভ...

ফের মা হতে চলেছেন কিয়ারা
০৭ অক্টোবর ২০২৬

ফের মা হতে চলেছেন কিয়ারা

বলিউডের অন্যতম তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আবারও তাদের পরিবারে আসতে চলেছে নতুন অ...

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে হলিউডে নতুন রাজত্ব প্যারামাউন্টের
০৭ অক্টোবর ২০২৬

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে হলিউডে নতুন রাজত্ব প্যারামাউন্টের

হলিউডে আরও বড় হলো একচ্ছত্র আধিপত্যের লড়াই। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা দর-কষাকষি, প্রতিদ্বন্দ্বী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই