গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মেনু

গ্র্যামিতে কেনড্রিক লেমারের রেকর্ড

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:১৭ এএম ২০২৬
গ্র্যামিতে কেনড্রিক লেমারের রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে নাম লিখেছেন যুক্তরাষ্ট্রের র‌্যাপ তারকা কেনড্রিক লেমার। এবার গ্র্যামিতে আসরে পাঁচটি পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন র‌্যাপারদের মধ্যে সর্বোচ্চ গ্র্যামি জয়ের রেকর্ড। 

ভ্যারাইটি লিখেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে বসেছিল পুরস্কারের আসর। বরাবরের মত এবারও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসেরা শিল্পীদের হাতে গ্র্যামি পুরস্কার তুলে দেওয়া হয়। ৯৫টি বিভাগের মধ্যে এদিন অনুষ্ঠিত প্রাক্-সম্প্রচার পর্বে ঘোষণা করা হয়েছে ৮৬টি বিভাগের বিজয়ীদের নাম।


লেমারের আগে র‌্যাপ সংগীতের জগতে এতদিন এই এই রেকর্ড ছিল র‌্যাপার জে-জি’র দখলে। জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে গেছেন। এই শিল্পীর ঝুলিতে আছে ২৭টি গ্র্যামি। 

এবার গুরুত্বপূর্ণ পুরস্কার ‘সং অব দ্য ইয়ার পুরস্কার’ পেয়েছেন বিলি আইলিশ। তিনি ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য এই পুরস্কার পেয়েছেন। ‘ডেবি তিয়ার মাস ফোতোস’ দিয়ে অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি। 

স্প্যানিশ ভাষায় গান গেয়ে এর আগে আর কোনো শিল্পী এতটা প্রশংসা কুড়াননি। মা-বাবার দেওয়া নাম বেনিতো আন্তোনিও মার্তিনেজ ওকাসিও ফেলে ‘ব্যাড বানি’ নামেই বেশি পরিচিত হন পুয়ের্তোরিকোর এই শিল্পী। 

‘লুথার’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার ঘরে তুলেছেন কেনড্রিক লামার ও সিজা। ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে বিজয়ী হয়েছেন তার ‘মেসি’ গানের জন্য ।


‘বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে প্রথমবারের মত গ্র্যামি জিতেছেন ৯০ বছর বয়সী তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা। তার অ্যালবামের নাম ‘মেডিটেশানস: দ্য রিফ্লেকশানস অব হিস হোলিনেস দ্য দালাই লামা।’ 

‘কেপপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ গ্র্যামি অ্যাওয়ার্ডের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। প্রথম কে-পপ গান হিসেবে এটি গ্র্যামি জিতে নিয়েছে। পুরস্কার ছাড়াও গ্র্যামিতে ছিল পারফরম্যান্স। 

গানে গানে মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং। প্রয়াত অজি অসবোর্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন পোস্ট ম্যালোন, স্ল্যাশ ও চ্যাড স্মিথ। প্রয়াত ডি’অ্যাঞ্জেলো ও রবার্টা ফ্ল্যাকের প্রতি সম্মান জানিয়ে লরিন হিল গেয়েছেন। 

গ্র্যামির সঞ্চালনায় এবার শেষবারের মত ফিরেছেন ট্রেভর নোয়া। টানা ষষ্ঠবারের মতো অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।


গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি জিতলেন যারা-
রেকর্ড অব দ্য ইয়ার: ‘লুথার’, কেনড্রিক লেমার উইথ সিজা,


অ্যালবাম অব দ্য ইয়ার: ‘দেবি তিরার মাস ফোতোস’, ব্যাড বানি


সং অব দ্য ইয়ার: ‘ওয়াইল্ডফ্লাওয়ার; বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল


সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন


সেরা পপ সলো পারফরম্যান্স: ‘মেসি’, লোরা ইয়াং


সেরা পপ ভোকাল অ্যালবাম: ‘মেহ্যাম’, লেডি গাগা


সেরা ডান্স পপ রেকর্ডিং: ‘আবরাকাডাবরা’, লেডি গাগা


সেরা র‌্যাপ অ্যালবাম: ‘জিএনএক্স’, কেনড্রিক লেমার


সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: ‘পোট্রেট’, সামারা জয়


সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং: ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হলিনেস’, দালাই লামা

 

ডিসি/আপ্র/০২/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রতারণার মামলায় জামিন বাতিল, কারাগারে গায়ক নোবেল
০২ এপ্রিল ২০২৬

প্রতারণার মামলায় জামিন বাতিল, কারাগারে গায়ক নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাক...

‘প্রিন্স’-ব্যর্থতায় শাকিব খানের দুঃখ প্রকাশ
০১ এপ্রিল ২০২৬

‘প্রিন্স’-ব্যর্থতায় শাকিব খানের দুঃখ প্রকাশ

শাকিব খান এবার দর্শক-ভক্ত-সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার ‘প্রিন্স’ সিনেমাটি রক্ষা করতে প...

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা
০১ এপ্রিল ২০২৬

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত ঈদের অন্যতম আলোচিত ছবি ‘বনলতা এক্সপ্রেস’...

নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন : পরীমণি
০১ এপ্রিল ২০২৬

নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন : পরীমণি

 ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 দিন আগে