গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৬ আগস্ট ২০২৬

মেনু

আসন নিয়ে ঝগড়া, রেলকর্মীদের ওপর হামলা করায় গ্রেপ্তার অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
আসন নিয়ে ঝগড়া, রেলকর্মীদের ওপর হামলা করায় গ্রেপ্তার অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যদের ওপর হামলা ও বিবস্ত্র হওয়ার অভিযোগে বলিউড অভিনেত্রী অন্তরা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। গেল ১২ আগস্ট ভারতের বান্দ্রা-গঙ্গানগর আরাবলি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুটিংয়ের জন্য সুরাট যাচ্ছিলেন অন্তরা। 

 

তার কাছে শুধু স্লিপার শ্রেণির টিকিট ছিল। কিন্তু সংরক্ষিত এসি কামরায় ওঠাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ঘটনাটি রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিভালি ও দাহানুর মধ্যবর্তী এলাকায় ঘটে। মামলার নথি অনুযায়ী, একজন যাত্রী তার সংরক্ষিত আসন অন্তরাকে ছেড়ে দিতে বলেন। 

 

কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে ওই যাত্রী টিকিট পরীক্ষক হরিকেশ ত্রিপাঠি ও আরপিএফ-এর সদস্যদর বিষয়টি জানান। আরপিএফ-এর সহকারী সাব-ইন্সপেক্টর যামিনিকান্ত মিশ্রা জানান, খবর পেয়ে কনস্টেবল রাজেশ কুমার ও যামিনিকান্ত বিষয়টিতে হস্তক্ষেপ করেন। 

 

কিন্তু অন্তরা ব্যানার্জি কর্মকর্তাদের গালিগালাজ করেন এবং সহিংস হয়ে ওঠেন। এক পর্যায়ে অন্তরা ব্যানার্জি বিবস্ত্র হন এবং ধারালো একটি অস্ত্র (রেজর ব্লেড) বের করে ভয় দেখান। মিশ্রা ও নিজেকেও আহত করেন। এখানেই শেষ নয়, মিশ্রার ইউনিফর্ম এবং মোবাইল ফোনও অন্তরা ভেঙেছেন বলে অভিযোগ। 

 

পরিস্থিতি যাতে আরো খারাপ না হয়, এজন্য আরপিএফ সদস্যরা এসি কামরার দরজা বন্ধ করে দেন। অভিযোগ, অন্তরা পালানোর চেষ্টা করেন, তারই অংশ হিসেবে ট্রেনের জানালার কাচ ভাঙার চেষ্টা করেন। 

 

পরে তাকে দাহানু স্টেশনে নামিয়ে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর কাছে হস্তান্তর করা হয়। পুরো ঘটনাটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে, এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। 

 


এ ঘটনায় পরের দিন সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ অন্তরাকে হেফাজতে নেয়। বোরিভালি জিআরপি-এর পরিদর্শক কুন্ডা গাভাডে জানান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এসি কামরার টিকিট না পাওয়ায় অন্তরা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। 

পুলিশ তাকে আত্মীয়-স্বজন বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে বললেও তা প্রত্যাখ্যান করেন এবং তাকে গ্রেপ্তার করার দাবি জানান। যামিনিকান্ত গাভাডে বলেন, এফআইআর নথিভুক্ত হওয়ার পর শান্ত হন অন্তরা। 

 

গেল ১৩ আগস্ট দায়েরকৃত মামলায় অন্তরা ব্যানার্জিকে অভিযুক্ত করা হয়। জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মচারীদের গুরুতরভাবে আহত করা, হামলা এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়েছে। তবে এরপর জামিনে মুক্তি পান এই অভিনেত্রী।

ডিসি/আপ্র/১৬/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
১৬ আগস্ট ২০২৬

আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা

মঞ্চ, টেলিভিশন, সিনেমা ও ওটিটি সব মাধ্যমেই পরীক্ষিত জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তবু সমসাময়ি...

‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
১৬ আগস্ট ২০২৬

‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ

‘টক্সিক’সিনেমায় শুধু কিয়ারার সঙ্গেই নয়, তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যশের। একটি...

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান
১৬ আগস্ট ২০২৬

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। অভিনয় আর কাজ নিয়েই সাধারণত ব্যস্ত...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, আসনে লড়বেন হিরো আলম
১৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, আসনে লড়বেন হিরো আলম

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে