গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৩৩ এএম ২০২৬
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এ পদত্যাগপত্র দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে সংবাদমাধ্যমকে বলেন, রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করবে। এরপর তা আচার্যকে পাঠাবেন। আচার্য এ পদত্যাগপত্র গ্রহণ করলে তখন উপাচার্য পদটি শূন্য ঘোষণা করা হবে এবং পরবর্তী উপাচার্য নিয়োগ দেওয়া হবে।

পদত্যাগপত্রে উপাচার্য ‌‘ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ’ উল্লেখ করেছেন বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও ঢাবি উপাচার্য দপ্তরের কর্মকর্তারা।

এদিকে, ঢাবি উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন ঢাবি উপাচার্য। সেদিন তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান আরো বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি।

এসি/আপ্র/২২/০২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। নতুন করে প্রায় সাড়ে...

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার
০৭ সেপ্টেম্বর ২০২৬

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার

২০৩১ সালের মধ্যে দেশে সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জান...

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও...

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই