গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেনু

মেসির বিদায়ঘণ্টা, আর্জেন্টিনায় চলছে রাজকীয় প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
মেসির বিদায়ঘণ্টা, আর্জেন্টিনায় চলছে রাজকীয় প্রস্তুতি
ছবি

বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের পর থেকেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ -ফাইল ছবি রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের পর থেকেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ। আর্জেন্টিনার অধিনায়ক কি আরও কয়েক বছর জাতীয় দলের জার্সিতে খেলবেন, নাকি এবারই শেষ হবে তার বর্ণাঢ্য পথচলা-এ প্রশ্নের উত্তর খুঁজছিলেন কোটি ভক্ত।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা। তবে হঠাৎ করে অবসর ঘোষণা নয়, বরং আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলে সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

প্রতিবেদনগুলো বলছে, ২০৩০ সালের বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা নেই আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির। ২০২৬ বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ-এমন ধারণা আগে থেকেই ছিল ফুটবল বিশ্লেষকদের মধ্যে। এবার সেই সম্ভাবনাই আরও জোরালো হচ্ছে।

বয়সকে হার মানিয়ে শেষ বিশ্বকাপেও উজ্জ্বল মেসি
বয়স ৩৯ হলেও এবারের বিশ্বকাপে মেসি ছিলেন আর্জেন্টিনার অন্যতম প্রধান শক্তি। পুরো আসরে তিনি করেছেন ৮ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি গোল। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করেন তিনি।

তবে ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর মেসিকে দেখা যায় আবেগাপ্লুত অবস্থায়। ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, পরাজয়ের কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে দলের অর্জন নিয়ে তিনি গর্বিত।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময় খোলা থাকবে।

মসৃণ বিদায়ের পরিকল্পনা
আর্জেন্টিনার ফুটবল সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, মেসি চান জাতীয় দল থেকে তার বিদায় হোক পরিকল্পিত ও আবেগঘনভাবে। তরুণ খেলোয়াড়দের সঙ্গে একটি সুন্দর রূপান্তর নিশ্চিত করতেই তিনি আরও কিছুদিন দলের সঙ্গে থাকতে চান।

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও মেসির জন্য বিশেষ বিদায়ী আয়োজনের পরিকল্পনা করছে বলে খবর এসেছে। ধারণা করা হচ্ছে, দেশের মাটিতে একটি বিশেষ ম্যাচ আয়োজনের মাধ্যমে ভক্তদের সামনে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়কে সম্মান জানানো হবে।

সংগ্রাম থেকে কিংবদন্তির আসনে
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল নাটকীয়তায় ভরা। ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক বড় টুর্নামেন্টের ফাইনালে হারের কারণে তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই আক্ষেপ মুছে দিয়ে তিনি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য।

তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলে এনে নিজের শ্রেষ্ঠত্বের আরেকটি অধ্যায় লিখেছেন তিনি।

ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিদায় এসেছে নীরবে। কিন্তু লিওনেল মেসির বিদায় যে হবে ব্যতিক্রমী, তারই ইঙ্গিত মিলছে। কারণ এটি শুধু একজন খেলোয়াড়ের অবসর নয়; এটি আধুনিক ফুটবলের এক সোনালি যুগের সমাপ্তি। সূত্র: বেইন স্পোর্টস, এনডিটিভি
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লর্ডসেই হচ্ছে বাংলাদেশের টেস্ট
২৩ জুলাই ২০২৬

লর্ডসেই হচ্ছে বাংলাদেশের টেস্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু লর্ডস থেকে সরে গেল ওভালে। তাতেই বাংলাদেশের জন্য খুলে গে...

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দা হান্ড্রেড
২৩ জুলাই ২০২৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দা হান্ড্রেড

ফিটনেস পরীক্ষা পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। মুস্তাফিজুর রহমানের দা হান্ড্রেড ভাগ্য নির্ধারিত হয়ে...

সুয়ারেসের জোড়া গোলে ম্লান লেভানদোফস্কির অভিষেক
২৩ জুলাই ২০২৬

সুয়ারেসের জোড়া গোলে ম্লান লেভানদোফস্কির অভিষেক

মেজর লিগ সকারে অভিষেকে গোল না পেলেও অন্তত একটি পয়েন্ট পাওয়ার কাছাকাছি ছিলেন রবের্ত লেভানদোফস্কি। তবে...

সবচেয়ে দ্রুতগতির ফুটবলার এমবাপে আছেন হালান্ডও, নেই স্পেনের কেউ!
২৩ জুলাই ২০২৬

সবচেয়ে দ্রুতগতির ফুটবলার এমবাপে আছেন হালান্ডও, নেই স্পেনের কেউ!

২০২৬ ফিফা বিশ্বকাপে গোল, ট্রফি ও নাটকীয় মুহূর্তের পাশাপাশি খেলোয়াড়দের গতিও ছিল আলোচনার অন্যতম বিষয়।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই