গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ কনস্টেবল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪৫ এএম ২০২৬
প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ কনস্টেবল
ছবি

নাজমুল তারেক

রাজধানীর ফার্মগেটে ২০২২ সালে ‘টিপকাণ্ড’ হিসেবে আলোচিত ঘটনায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে চাকরি ফিরে পেয়েছেন। তবে চাকরিচ্যুত থাকার সময়ের কোনো বেতন-ভাতা তিনি পাবেন না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল এ রায় দেন বলে জানিয়েছেন সরকারপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।

তিনি বলেন, “ট্রাইব্যুনালের রায়ে কনস্টেবল নাজমুল তারেক চাকরিতে পুনর্বহালের সুযোগ পেয়েছেন। তবে চাকরিচ্যুত থাকার মধ্যবর্তী সময়ের কোনো বেতন-ভাতা তিনি পাবেন না।”

২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। সে সময় ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল নাজমুল তারেক উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের পায়ে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা ওই সদস্য তাকে **‘টিপ পরছস কেন’** বলে কটূক্তি করেছিলেন। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পর প্রথমে নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিভাগীয় তদন্ত শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে শুরু থেকেই নাজমুল তারেক অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছিলেন, পুরো ঘটনাটি ষড়যন্ত্রের অংশ এবং তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি। চাকরিচ্যুতির সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করেন।

সরকারপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হবে। এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
০৭ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর সুযোগ থাকে...

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালাগাল, সেই সিফাতের জামিন নামঞ্জুর
০৭ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালাগাল, সেই সিফাতের জামিন নামঞ্জুর

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে গালিগালাজের ঘটনায় গ্রেফতার...

মাজারের খাদেম হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল
০৬ সেপ্টেম্বর ২০২৬

মাজারের খাদেম হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃ...

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই