গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ক্যানসারের অভিযোগ

বেবি পাউডার মামলা মেটাতে ৫৫০ কোটি ডলার দেবে জনসন অ্যান্ড জনসন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২৭ এএম ২০২৬
বেবি পাউডার মামলা মেটাতে ৫৫০ কোটি ডলার দেবে জনসন অ্যান্ড জনসন
ছবি

জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার

ট্যালকমভিত্তিক বেবি পাউডার ব্যবহারে ক্যানসারের ঝুঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলার পরিশোধের প্রস্তাবে সম্মত হয়েছে বহুজাতিক ওষুধ ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য আদালতে চলমান প্রায় ৬৯ হাজার মামলা এই সমঝোতার আওতায় আনা হবে।

সোমবার (২৭ জুলাই) জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ এ সমঝোতার ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ট্যালক–সংক্রান্ত বিচারাধীন মামলার প্রায় ৯৯ দশমিক ৭৫ শতাংশ এই নিষ্পত্তির আওতায় আসবে।

তবে প্রস্তাবিত এই সমঝোতা চূড়ান্ত হতে হলে ফেডারেল ও অঙ্গরাজ্য আদালতে মামলা করা অন্তত ৯৫ শতাংশ বাদীর সম্মতি প্রয়োজন হবে।

ট্যালক একটি নরম খনিজ পদার্থ, যা দীর্ঘদিন ধরে প্রসাধনী ও শিশুপণ্যের অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বেবি পাউডার তৈরিতে এর ব্যাপক ব্যবহার ছিল। তবে ট্যালকের সঙ্গে ক্যানসারের সম্ভাব্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিতর্ক চলছে।

২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্যালককে ‘সম্ভবত মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে তালিকাভুক্ত করে। এর পর থেকে এ উপাদানের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে জনসন অ্যান্ড জনসন বরাবরই দাবি করে আসছে, তাদের ট্যালকম পণ্য ব্যবহারে ক্যানসার হয়-এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বহু গবেষণায় তাদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবুও আইনি জটিলতার কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে বিশ্বব্যাপী ট্যালকমভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয় তারা।

ট্যালকম পণ্য নিয়ে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আইনি লড়াই শুরু হয় প্রায় এক দশক আগে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড ডিম্বাশয়ের ক্যানসারে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৭ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। ট্যালকম পণ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এটিই ছিল প্রথম বড় ধরনের রায়। যদিও পরে ওই রায় বাতিল হয়ে যায়।

এরপর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলায় বাদীপক্ষের পক্ষেও রায় আসে। ফলে বিষয়টি জনসন অ্যান্ড জনসনের জন্য বড় ধরনের আইনি ও আর্থিক চ্যালেঞ্জে পরিণত হয়।

জনসন অ্যান্ড জনসনের মামলাবিষয়ক প্রধান কর্মকর্তা এরিক হাস বলেন, এই সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের আইনি বিরোধের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পারবে। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা এক দশকের বেশি সময়ের আইনি লড়াইয়ের পর এই সমঝোতাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

তবে যুক্তরাজ্যে চলমান মামলাগুলো এই সমঝোতার আওতাভুক্ত নয়। ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাজ্যে দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ করা হয়েছে, জনসন অ্যান্ড জনসন তাদের ট্যালকম পণ্যের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানত; কিন্তু এরপরও পণ্যটির বিক্রি চালিয়ে যায়। প্রতিষ্ঠানটি অবশ্য এই অভিযোগও অস্বীকার করেছে। মামলাটি বর্তমানে যুক্তরাজ্যের হাইকোর্টে বিচারাধীন। সূত্র: আল-জাজিরা
সানা/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৬

বোয়িং কেনাসহ মার্কিন আমদানি বাড়ছে , এবার সহায়তা চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তিসহ দেশটি থেক...

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদ...

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে