গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দাম্পত্য সম্পর্কে মাদকের প্রভাব

শুভাশীষ কুমার চ্যাটার্জী

শুভাশীষ কুমার চ্যাটার্জী

প্রকাশিত: ১৪:০২ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৫৮ এএম ২০২৬
দাম্পত্য সম্পর্কে মাদকের প্রভাব
ছবি

ছবি সংগৃহীত

বিবাহ একটি শরীর বৃত্তিয়-মনো- সামাজিক বন্ধন যা পারস্পরিক বিশ্বাস,  সম্মান, স্বীকৃতি,  সহভাগিতা, সহযোগিতা,  প্রতিশ্রুতি,  সুনির্দিষ্ট লক্ষপূরণ,  বোঝাপড়া,  স্বচ্ছতা,  পারস্পরিক পরিচর্যা,ও সমানুভূতির ভিত্তিতে টিকে থাকে। একটি দাম্পত্য সম্পর্ক কে যদি একটি ফুল বাগান মনে করি তবে স্বামী  ও স্ত্রী সেখানকার দুজন ফুল টাইম মালির ভুমিকা পালন করবেন। একটি সুস্থ পারিবারিক ও দাম্পত্য সম্পর্ক নির্বাহ করা বা চালিয়ে যাওয়া তখনই সম্ভব যখন দুজনেই শারীরিক ও মানসিক ভাবে সুস্থ।

একজন যখন দিনের পর দিন মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ থাকেন তখন একার পক্ষে সম্পর্ক চালিয়ে যাওয়া খুব কঠিন কাজ। কেউ কেউ স্যাকরিফাইস বা সব কিছু ছেড়ে দিয়ে নিজেই সব কিছু চালাতে থাকেন, কিন্তু মনে রাখা দরকার, সেক্রিফাইজ করলে অনেক সময় নিজের মধ্যে  অপরাধ বোধ, অনুতাপ,  ও আফসোস এর অনুভূতি সৃষ্টি হতে পারে যা দুশ্চিন্তা ও বিষন্নতার দিকে ধাবিত করতে পারে, কখনো কখনো কারো মধ্যে হাইপারটেনশনে,  এজমা ও কার্ডিও ভাসকুলার ডিজিজ বা হৃদ রোগ সহ অন্যান্য মানসিক রোগ যেমন সাইকোসোমাটিক রিএকশন তৈরি হতে পারে, মনে রাখা দরকার যে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ এক নয়।

আপনার দাম্পত্য সংগীর মাদক সেবন আপনার আত্মবিশ্বাস ও আত্মসম্মান কে বিনস্ট করে দিতে পারে, আমাদের দেশে পারিবারিক সহিংসতা,  আগ্রাসী আচরণ,  অবিশ্বাস এর জন্য স্বামী দের মাদক গ্রহণ বহুলাংশে দায়ী।  একটি গবেষণায় কামালউদ্দীন আহমেদ চৌধুরী ও অন্যান্যরা ( ২০০৯) দেখেছেন যে দাম্পত্য সম্পর্কের অবনতি,  পারিবারিক দ্বন্দ্ব ও পারিবারিক অস্থিতিশীলতার সাথে মাদক গ্রহনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। লিওনার্দো,  স্মিথ ও অন্যান্যরা ( ২০১৪) গবেষনায় দেখেছেন যে মাদক সেবনের ফলে স্বামী স্ত্রী বা দাম্পত্য সংগী দের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দায়িত্ববোধ কমিয়ে দেয় এবং আবেগ নিয়ন্ত্রণ এর অসুবিধা সৃষ্টি করে যা ডিভোর্স কে ত্বরান্বিত করে। তাই সুখের ঘরে মাদকের প্রবেশ মানেই হল, সম্পর্কের অসুস্থতা, তাই কাপল কাউন্সেলিং বা কাপল থেরাপি,  ফ্যামিলি থেরাপি এর সাহায্য নিতে পারেন, আপনার পরিবারে একজন মাদকাসক্ত থাকা মানেই পুরো পরিবারের অসুস্থতা।

শুভাশীষ কুমার চ্যাটার্জী
সাইকোলজিস্ট 
উপ-পরিচালক ( সাইকোলজিক্যাল সার্ভিসেস) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্র 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শিশুর মানসিক বিকাশে পরিবেশের প্রভাব
১১ সেপ্টেম্বর ২০২৬

শিশুর মানসিক বিকাশে পরিবেশের প্রভাব

মোহাম্মদ নজাবত আলীএকটি শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পিতা-মাতার আদর-স্নেহে শিশুটি আস্তে আ...

ডায়াবেটিস নিয়ে কেমন জীবনযাপন করবেন
১১ সেপ্টেম্বর ২০২৬

ডায়াবেটিস নিয়ে কেমন জীবনযাপন করবেন

স্বাস্থ্য প্রতিদিন===

আত্মহত্যা প্রতিরোধ: প্রয়োজন জাতীয় কর্মপরিকল্পনা
১০ সেপ্টেম্বর ২০২৬

আত্মহত্যা প্রতিরোধ: প্রয়োজন জাতীয় কর্মপরিকল্পনা

ডা. হেলাল উদ্দিন আহমেদ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ দিবসটি ঘিরে আমরা সেমিনার করি, প...

প্রাসঙ্গিক প্রযুক্তিজ্ঞানই হতে পারে আগামীর বড় সম্পদ
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রাসঙ্গিক প্রযুক্তিজ্ঞানই হতে পারে আগামীর বড় সম্পদ

মো. মুখলেছুর রহমানভবিষ্যতে একাডেমিক সার্টিফিকেটের মূল্য কতটা থাকবে- তার চূড়ান্ত উত্তর পেতে আর হয়তো খ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে