গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২৭ এএম ২০২৬
ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়
ছবি

ছবি সংগৃহীত

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের বছরের মতো এবারও অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া কর কার্যালয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে না। ফলে করদাতাদের এনবিআরের ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এক কোটির বেশি টিআইএনধারী ব্যক্তি রয়েছেন। গত করবর্ষে তাদের মধ্যে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন জমা দিয়েছেন।

ই-রিটার্ন দাখিলে যা প্রয়োজন

অনলাইনে রিটার্ন জমা দিতে প্রথমে এনবিআরের ই-রিটার্ন পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে—

* জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
* এনআইডির সঙ্গে নিবন্ধিত সচল মোবাইল নম্বর
* বৈধ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)

এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে প্রবেশ করে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর টিআইএন ও নিবন্ধিত মোবাইল নম্বর দেওয়ার পর মোবাইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড (ওটিপি) যাচাই করে নিজের পছন্দমতো পাসওয়ার্ড নির্ধারণ করলেই নিবন্ধন সম্পন্ন হবে।

যেভাবে রিটার্ন জমা দেবেন

নিবন্ধনের পর টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ধাপে ধাপে বার্ষিক আয়, অনুমোদিত ব্যয়, কর রেয়াতযোগ্য বিনিয়োগ, সম্পদ ও দায়-দেনার তথ্য নির্ধারিত ঘরে পূরণ করতে হবে।

পাসওয়ার্ড ভুলে গেলে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে।

অনলাইনে কর পরিশোধের সুবিধা

ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। এ জন্য ব্যবহার করা যাবে—

* ডেবিট বা ক্রেডিট কার্ড
* ইন্টারনেট ব্যাংকিং
* বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস)

রিটার্ন সফলভাবে জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে অনলাইন থেকেই রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র (অ্যাকনলেজমেন্ট স্লিপ) এবং আয়কর সনদ (ট্যাক্স সার্টিফিকেট) ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

আগাম রিটার্নে কর ছাড়

২০২৬–২০২৭ করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিলে প্রদেয় আয়করের ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাওয়া যাবে।

তবে সেপ্টেম্বরের পর এ বিশেষ সুবিধা আর প্রযোজ্য হবে না। এছাড়া নির্ধারিত সময়সীমা বা ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে প্রচলিত আইন অনুযায়ী অতিরিক্ত কর ও বিলম্ব মাশুল দিতে হবে।

এসি/আপ্র/২৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।...

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার
০৯ সেপ্টেম্বর ২০২৬

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত
০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশের ইলিশ চেয়ে আবেদন জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। ইলিশ পাঠানোর অ...

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের
০৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই