গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২৮ এএম ২০২৬
‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি
ছবি

ছবি সংগৃহীত

পরমাণু সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে কার্বনমুক্ত ও প্রায় সীমাহীন পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে চীন। ‘কৃত্রিম সূর্য’ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সুপারকন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট সফলভাবে তৈরি ও পরীক্ষার কাজ সম্পন্ন করেছে দেশটি।

চীনের এই প্রযুক্তিগত সাফল্য দেশটির ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাকে আরো এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্সের বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশাল আকৃতির ‘ডি’ আকৃতির এই বিশেষ চুম্বক। এর দৈর্ঘ্য ২১ মিটার, প্রস্থ ১২ মিটার এবং ওজন প্রায় ৫৮২ টন।

বিজ্ঞানীরা জানান, পরমাণু সংযোজন রিঅ্যাক্টরে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি উত্তপ্ত প্লাজমাকে নিয়ন্ত্রণে রাখতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োজন হয়। নতুন তৈরি এই সুপারকন্ডাক্টিং ম্যাগনেট সেই কাজ করবে। এটি প্লাজমাকে রিঅ্যাক্টরের দেয়ালের সংস্পর্শে আসা থেকে রক্ষা করবে এবং ফিউশন প্রক্রিয়া চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া রিঅ্যাক্টরের ‘হৃদপিণ্ড’ হিসেবে পরিচিত উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টিং সেন্ট্রাল সলোনয়েড কয়েলের পরীক্ষাও সম্পন্ন করেছে চীন। এই কয়েল প্লাজমাকে স্থিতিশীলভাবে জ্বালিয়ে রাখতে সহায়তা করে।

চীনের গবেষকেরা জানিয়েছেন, দীর্ঘ ছয় বছরের গবেষণা ও নির্মাণকাজের মাধ্যমে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। পুরো প্রকল্পে চারটি পেটেন্ট এবং ২৫টি শিল্পমান অর্জন করা হয়েছে। এ ক্ষেত্রে চীন নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করেছে।

গবেষকদের দাবি, মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিচালিত হলে এই বিশালাকার চুম্বক টানা ৬০ বছর পর্যন্ত কার্যকর থাকার সক্ষমতা রাখে।

এর আগে চীনের এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক যন্ত্র ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক হাজার ৬৬ সেকেন্ড প্লাজমা ধরে রেখে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। ফিউশন শক্তির বাস্তব প্রয়োগে এটি ছিল গুরুত্বপূর্ণ এক মাইলফলক।

চীন জানিয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ তাদের ‘বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল টোকামাক’ প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এরপর ২০৩০ সালের দিকে ফিউশন শক্তি ব্যবহার করে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে দেশটি।

তবে বিজ্ঞানীরা বলছেন, গবেষণাগার পর্যায়ের সফলতার পরও বাণিজ্যিকভাবে ফিউশন বিদ্যুৎ উৎপাদনের পথ এখনও কঠিন। পূর্ণাঙ্গ রিঅ্যাক্টর তৈরি, দীর্ঘ সময় ধরে প্লাজমা নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও কার্যকর বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে আরো অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।

পরমাণু সংযোজন শক্তিকে ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় জ্বালানি হিসেবে বিবেচনা করা হয়। কারণ এতে প্রচলিত জীবাশ্ম জ্বালানির মতো কার্বন নিঃসরণ নেই এবং জ্বালানির উৎসও তুলনামূলকভাবে সহজলভ্য। সফল হলে এই প্রযুক্তি বিশ্বের জ্বালানি ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/ডিসি/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে