গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:১২ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০৩:৪৮ এএম ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন
ছবি

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের পতন দেখা গেছে -ছবি সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির পূর্বাভাস এবং শক্তিশালী মার্কিন ডলারের কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হওয়ায় মূল্যবান ধাতুর বাজারে এ চাপ তৈরি হয়। 

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি কমেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রিনিচ মান সময় সকাল ৫টা ৪৮ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৯ দশমিক ১৩ ডলারে নেমে আসে। একই সময় আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ১৩৭ দশমিক ১০ ডলারে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের পতন দেখা গেছে। স্পট রুপার দাম ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। 

প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৪৪ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৩৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্ত অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা মূল্যবান ধাতুর ওপর সরাসরি চাপ তৈরি করেছে। 

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সাম্প্রতিক সময়ে তেলের দাম কমায় স্বর্ণ কিছুটা সহায়তা পেয়েছিল, তবে ডলারের শক্তিশালী অবস্থান সেই প্রভাবকে ছাপিয়ে গেছে।

তিনি আরো বলেন, ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রত্যাশা ডলারের মানকে আরো শক্তিশালী করছে, যার ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে আগ্রহ কমিয়ে দিচ্ছেন।

বাজার তথ্য বিশ্লেষণকারী সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৮৮ শতাংশে পৌঁছেছে, যা গত সপ্তাহে ফেডের বৈঠকের আগে ছিল ৬১ শতাংশ। এই পরিবর্তন বিনিয়োগকারীদের প্রত্যাশায় বড় ধরনের প্রভাব ফেলেছে।

বিশ্লেষকদের মতে, ডলার এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি শক্তিশালী অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরো ব্যয়বহুল হয়ে উঠেছে, যার প্রভাব সরাসরি বৈশ্বিক চাহিদায় পড়ছে।

সব মিলিয়ে সুদের হার নীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে মূল্যবান ধাতুর বাজারে এই দরপতনকে সাময়িক সমন্বয় নাকি দীর্ঘমেয়াদি প্রবণতা—তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সূত্র: রয়টার্স


সানা/ডিসি/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার
০৮ অক্টোবর ২০২৬

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এস...

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
০৭ অক্টোবর ২০২৬

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টা...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
০৭ অক্টোবর ২০২৬

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই