গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

৩ দিনে দেশে এসেছে ৩১ কোটি ডলার রেমিট্যান্স

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ০০:৫১ এএম ২০২৬
৩ দিনে দেশে এসেছে ৩১ কোটি ডলার রেমিট্যান্স
ছবি

ছবি সংগৃহীত

মে মাসের শুরুতেই প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৪ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে যেখানে এসেছিল ৮ কোটি ৮০ লাখ ডলার, সেখানে এবার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে আসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী।

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ, ডলারের অনুকূল বিনিময় হার এবং বৈশ্বিক শ্রমবাজারে স্থিতিশীলতা—এই তিন কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
০৭ অক্টোবর ২০২৬

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টা...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
০৭ অক্টোবর ২০২৬

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল...

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান
০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান

দুর্গাপূজার বেচাকেনা বাড়াতে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই