গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

এবার মাগুরায় ২০ ইউনিট বিদ্যুতের বিল ২৯ হাজার ১৩৮ টাকা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
এবার মাগুরায় ২০ ইউনিট বিদ্যুতের বিল ২৯ হাজার ১৩৮ টাকা
ছবি

ছবি সংগৃহীত

মাগুরায় এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ২৯ হাজার ১৩৮ টাকার বিল এসেছে। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫) মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা।

বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল আসছে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। তবে এবার তার হাতে দেওয়া বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট। অথচ বিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা। এ ঘটনায় তিনি বিস্মিত ও চিন্তিত।

এ বিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, বিষয়টি দেখা হচ্ছে।

ভুক্তভোগী বাবু মোল্যার অভিযোগ, বিলের কাগজ নিয়ে অফিসে যাওয়ার আগেই মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন।

মাগুরায় এক গ্রাহকের বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা!
এর আগে মাগুরার শালিখা উপজেলার গ্রাহক আলেয়া খাতুনের নামে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল আসে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা। পরে ওই বিলের ভুলের বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ।

কেএমএএ/আপ্র/২৫.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

জুলাই ও আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে
০১ অক্টোবর ২০২৬

জুলাই ও আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে

চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (...

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
০১ অক্টোবর ২০২৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সব ধরনের নৌযানে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার।মঙ্গ...

বেতন বৃদ্ধি ও জ্বালানির দামে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে
০১ অক্টোবর ২০২৬

বেতন বৃদ্ধি ও জ্বালানির দামে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

দুই বছরে যমুনা সার কারখানায় উৎপাদন মাত্র তিন দিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

দুই বছরে যমুনা সার কারখানায় উৎপাদন মাত্র তিন দিন

গ্যাস সংকটের কারণে গত দুই বছরে যমুনা ফার্টিলাইজার কারখানায় সার উৎপাদন হয়েছে মাত্র তিন দিন। একই সময়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে