গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১১ এএম ২০২৬
বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টায়) আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ১০৫.৯১ ডলারে উঠে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজার মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলে ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৩২ ডলারে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও রাজনৈতিক সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার এমন শঙ্কায় নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও উর্ধ্বমুখী ও অস্থির হয়ে ওঠার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এসি/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়...

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা
২৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মা...

২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬

২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আ...

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের
২৮ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে