গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

শিশু সানজিদার পরিবারকে তারাগঞ্জ উপজেলা বিএনপির সহায়তা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ২১:০৬ এএম ২০২৬
শিশু সানজিদার পরিবারকে তারাগঞ্জ উপজেলা বিএনপির সহায়তা
ছবি

ছবি প্রতিনিধি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার নয় বছর বয়সী শিশু সানজিদা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারাগঞ্জ উপজেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিহত শিশুর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন রংপুর জেলা ও তারাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে দলের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুদান হস্তান্তরকালে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তারেক রহমানের নির্দেশে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাঁরা এসেছেন। আইনি লড়াইসহ যেকোনো প্রয়োজনে বিএনপি এ পরিবারের পাশে থাকবে বলেও তিনি জানান।

তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতার হওয়া প্রধান আসামি মুজাহিদসহ এ হত্যাকাণ্ডে জড়িত সবার গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, রংপুর জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলম, উপজেলা ছাত্রদল, যুবদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৯ জুন নিখোঁজ হওয়ার পরদিন ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে শাইলবাড়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুজাহিদ ইসলাম নামে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে