গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:২১ এএম ২০২৬
দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
ছবি

ছবি প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর সদর উপজেলার উপশহর এলাকার তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩৫০টি ফলজ, ভেষজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, তেঁতুল, আমলকি, জারুল, বাতাবি লেবু, কামরাঙা, জয়তুন, বেল, ইপিল-ইপিল, মেহগনি ও দেশি নিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি প্রশংসনীয়।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। স্বাগত বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ অধ্যাপক মো. হাসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী।

কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কৃষিবিদ হুমায়ুন কবির। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা, সার প্রয়োগ ও সেচ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ডা. মাহফুজ বাজ্জাজ, বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপপরিচালক কৃষিবিদ মো. ফারুক হোসেন, প্রকৌশলী আবু সাঈদ বাদশা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী, ড্যাব দিনাজপুরের সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউল হক, ডা. মো. শফিউল হক, স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সানা/আপ্র/৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু
০৩ অক্টোবর ২০২৬

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববি...

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য
০৩ অক্টোবর ২০২৬

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে