গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে উত্তেজনা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২১:১৬ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ০১:০৫ এএম ২০২৬
বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে উত্তেজনা
ছবি

ছবি প্রতিনিধি

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত ৬৬ জন আউটসোর্সিং কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত কর্মীরা। 
বুধবার (১ জুলাই) সকাল থেকে তারা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন এবং প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সরকারি আউটসোর্সিং নীতিমালা উপেক্ষা করে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা ৬৬ জন কর্মীকে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অস্বচ্ছ ও অনিয়মের মাধ্যমে হয়েছে বলে দাবি তাদের।

কর্মীরা জানান, বছরের পর বছর হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের পর হঠাৎ চাকরি হারানোয় তারা মানবেতর অবস্থায় পড়েছেন। কোনো পূর্ব নোটিশ বা যথাযথ কারণ ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

তারা বলেন, এই চাকরিই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল। চাকরি হারানোর ফলে ৬৬টি পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে। অনেকের সন্তান স্কুল-কলেজে পড়ছে। আয় বন্ধ হয়ে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে এবং শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হতে পারে।

আন্দোলনকারীরা আরো জানান, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে দ্রুত দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এদিকে স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন কর্মরত এসব মানুষ হঠাৎ বেকার হয়ে পড়লে পরিবার ও সমাজ-উভয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই মানবিক ও আইনসম্মতভাবে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও তিনি জানান।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নজরদারি করছে বলে জানা গেছে।
সানা/আপ্র/১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু
০৩ অক্টোবর ২০২৬

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববি...

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য
০৩ অক্টোবর ২০২৬

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে