গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

গাংনীতে ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসে চুরি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০৩:১১ এএম ২০২৬
গাংনীতে ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসে চুরি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় উপজেলা ভূমি অফিস ও সাবরেজিস্ট্রি অফিসে জানালার গ্রিল কেটে ঢুকে কাগজপত্র তছনছ ও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে প্রায় ২০ মিনিট ধরে এ ঘটনা সংঘটিত হয়, যা সংশ্লিষ্ট অফিসগুলোর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

ঘটনার পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

উপজেলা সাবরেজিস্ট্রার নাইমা ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, জানালার গ্রিলের রড কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে। তবে কোনো কাগজপত্র বা ফাইল চুরি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি এ সময় নিরাপত্তা ঘাটতির বিষয়ে মন্তব্য এড়িয়ে যান।

একই সময়ে উপজেলা ভূমি অফিসের পেছনের একটি জানালার রড কেটে ভেতরে ঢুকে প্রধান অফিস সহকারীর কক্ষে থাকা বিভিন্ন ফাইল ও কাগজপত্র তছনছ করা হয়।

সকালে অফিসে এসে বিভিন্ন কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান বলে জানান সাবরেজিস্ট্রার নাইমা ইসলাম। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের কাজ শুরু করে।

এ ঘটনায় গুরুত্বপূর্ণ কোনো নথি বা কাগজপত্র খোয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
সানা/আপ্র/১৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
০৭ অক্টোবর ২০২৬

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই