গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০৩ এএম ২০২৬
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
ছবি

‘মব’ সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে -ছবি সংগৃহীত

‘মব’ সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইনকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘আপামর ছাত্র-জনতা’ ব্যানারে একদল লোক মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে দাবি করেছেন নাজমুল হোসাইন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, ওই ব্যক্তিরা নিজেদের যুবদল নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

তবে রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি এ ঘটনায় যুবদলের কোনো নেতাকর্মী জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে অনেকটা জোর করে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও সেকশন অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাদের আওয়ামী লীগের ‘দোসর’ বলে আখ্যা দেন।

পরে আগে থেকে লিখে রাখা পদত্যাগপত্রে উপাচার্য ও সেকশন অফিসারের স্বাক্ষর নেওয়া হয়। এরপর তাদের কক্ষ থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার সময় উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভির ভিডিও সংরক্ষণের যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। একই সঙ্গে পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে দাবি করেন নাজমুল হোসাইন।

ঘটনার বর্ণনা দিয়ে নাজমুল হোসাইন বলেন, “সকাল ১০টা থেকে উপাচার্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন। বেলা ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোর করে কক্ষে প্রবেশ করে উপাচার্যকে গালিগালাজ করতে থাকেন।

“পরে পূর্বপ্রস্তুত করা পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর নেওয়া হয়। এরপর আমাকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করা হয়।”

উপাচার্য জাওয়াদুল হক বলেন, আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে তাকে ও অন্য কর্মকর্তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।

তবে ঘটনায় যুবদলের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি ভিডিও সংগ্রহ করেছেন। ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের কেউ যুবদলের সঙ্গে জড়িত নন। তারা কারা, সে বিষয়েও তিনি জানেন না।

রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে সেখানে কাউকে পায়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ
০৬ অক্টোবর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ টন...

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১
০৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১

সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিয...

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০...

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই