গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ০০:৩৭ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:২১ এএম ২০২৬
ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল আজিদ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ (৫৯) ও মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬১)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক মো. রফিক জানান, সকালে ধনু আকন্দ নিজের ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে যান। ওই ক্ষেতে আগে থেকেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। বিষয়টি তিনি বুঝতে পারেননি।

কীটনাশক ছিটানোর একপর্যায়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ধনু আকন্দ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষেতে লুটিয়ে পড়েন। দূর থেকে বিষয়টি দেখে সাহাব উদ্দিন দৌড়ে তার কাছে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

উপপরিদর্শক রফিক বলেন, নিহতদের স্বজন ও গ্রামবাসী মরদেহের ময়নাতদন্তে আপত্তি জানাচ্ছেন। পুলিশ ময়নাতদন্তের চেষ্টা করছে। তবে স্বজনদের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করা হবে।
সানা/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ
০১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্বিনের শুরুতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আ...

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে চট্টগ্রা...

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে মোহাম্মদ হৃদয় (১৬-১৭) নামে এক সবজি বিক্রেতা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে