গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রেনচালকের বিচক্ষণতায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫২ এএম ২০২৬
ট্রেনচালকের বিচক্ষণতায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ
ছবি

ছবি সংগৃহীত

ময়মনসিংহে ব্রহ্মপুত্র রেলসেতুর ওপর রেললাইনে চলে আসা এক যুবক ট্রেনের চালকের তৎপরতায় প্রাণে বেঁচেছেন। তাৎক্ষণিক ব্রেক প্রয়োগ, একটানা হুইসেল এবং ট্রেনের গতি কমিয়ে চালকের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ৭৭৮ নম্বর হাওড় এক্সপ্রেস ট্রেন ব্রহ্মপুত্র রেলসেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ট্রেনটির লোকোমাস্টার এনায়েত ধ্রুব জানান, ব্রহ্মপুত্র রেলসেতুতে ওঠার আগে গোলাই এলাকায় থাকতেই তিনি দুই থেকে তিনবার দীর্ঘ হুইসেল দেন। তখন ট্রেনের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার।

গোলাই পার হয়ে সেতুর ওপর ওঠার পর সোজা রেললাইনে ছাতা মাথায় এক যুবককে হাঁটতে দেখেন তিনি। তখন ট্রেন থেকে যুবকটির দূরত্ব ছিল আনুমানিক ৫০ থেকে ৬০ গজ।

যুবকটিকে দেখতে পেয়েই চালক থ্রটল আইডলে নিয়ে ব্রেক প্রয়োগ করেন এবং একটানা হুইসেল দিতে থাকেন। হুইসেলের শব্দে যুবকটি প্রথমে থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে ট্রেনের দিকে তাকান। পরে তিনি সামনের দিকে দৌড়াতে শুরু করেন।

এ সময় চালক ট্রেনের গতি আ কমিয়ে প্রায় হাঁটার গতিতে নিয়ে আসেন। তার আশঙ্কা ছিল, আতঙ্কিত হয়ে যুবকটি যেন সেতু থেকে লাফ দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত না নেন।

একপর্যায়ে যুবকটি সেতুর এক পাশে দাঁড়ানোর মতো জায়গায় পৌঁছে ছাতা বন্ধ করে রেলিংয়ের ওপর দুই হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েন। পরে চালক ধীরে ধীরে ট্রেনটি তার পাশ দিয়ে নিয়ে সেতু পার হন।

পুরো সময় চালক ও তার সহকর্মীরা যুবকটির দিকে নজর রাখেন। ট্রেনের শেষ বগিতে থাকা পরিচালকও ঘটনাটি লক্ষ্য করেন বলে জানান লোকোমাস্টার। তবে রেললাইনে হাঁটতে থাকা ওই যুবকের পরিচয় জানা যায়নি।

লোকোমাস্টার এনায়েত ধ্রুব সংবাদমাধ্যমকে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বড় একটি দুর্ঘটনা থেকে ওই যুবক রক্ষা পেয়েছেন। তাকে দেখতে পেয়েই দ্রুত ব্রেক প্রয়োগ করি এবং একটানা হুইসেল দিতে থাকি।’

তিনি বলেন, ‘হুইসেলের শব্দ শুনে যুবকটি প্রথমে পেছনে ফিরে ট্রেনের দিকে তাকান। পরে সামনের দিকে দৌড়াতে শুরু করেন। তখন আমার সবচেয়ে বড় চিন্তা ছিল, আতঙ্কিত হয়ে যুবকটি যেন ব্রিজ থেকে লাফ দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত না নেন। এ কারণে ট্রেনের গতি আরো কমিয়ে ধীরে ধীরে তার পেছনে এগিয়ে যাই।’

এনায়েত ধ্রুব বলেন, ‘শেষ পর্যন্ত যুবকটি ব্রিজের এক পাশে দাঁড়ানোর মতো জায়গায় পৌঁছাতে সক্ষম হন। কোনো দুর্ঘটনা না ঘটায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

তিনি আরো বলেন, ‘ঘটনাটি আমাদের জন্যও অত্যন্ত আতঙ্কের ছিল। একটি মুহূর্তের ভুল বা অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। একই সঙ্গে ব্রহ্মপুত্র রেলসেতুতে পথচারীদের চলাচলের ঝুঁকির বিষয়টিও এ ঘটনা সামনে এনেছে।’

রেলসেতুতে ট্রেন চলাচলের সময় রেললাইনে ওঠা বা হাঁটা অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান এই লোকোমাস্টার।

এসি/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছ...

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?
২৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?

সাতক্ষীরার ছয়টি নদ-নদী ও অসংখ্য খালের জমি দখলের অভিযোগে ৩০২ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। অবৈধ দখ...

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়
২৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্ত...

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে