গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৯ এএম ২০২৬
২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার
ছবি

জয়নাল সরদার -ছবি সংগৃহীত

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির দাবি, জয়নাল সরদার সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ছিলেন।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে জয়নাল সরদার। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু।

এসআরবি জানায়, এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জয়নালকে গ্রেফতার করে। তিনি খুলনার রূপসা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, ১৯৯৯ সালে রূপসা থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশের করা ওই মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন আটজন। তাঁদের মধ্যে এরশাদ শিকদার ছিলেন এক নম্বর আসামি। মামলার পর থেকেই জয়নাল আত্মগোপনে ছিলেন।

মামলায় জয়নালের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেফতার জয়নালকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করেছে এসআরবি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
সানা/আপ্র/২৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মস...

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার...

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা
২৭ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা

অনুকূল আবহাওয়ায় নওগাঁয় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারে মিলছে ভালো দাম। গত বছ...

মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা
২৭ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা

মেহেরপুরে জেলা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে