গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে বল্লম নিক্ষেপে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ১৫:১৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৯ এএম ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে বল্লম নিক্ষেপে বৃদ্ধ নিহত
ছবি

ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে বাড়ির ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে হালিম সর্দার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হালিম সর্দার ওই গ্রামের মৃত কলম সর্দারের ছেলে। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

নিহতের পরিবারের দাবি, শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। পথে মান্নান মেম্বারের পক্ষের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তাকে লক্ষ্য করে বল্লম ছুড়ে মারেন। বল্লমটি সরাসরি তার গলায় বিঁধে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুলের সমর্থকদের সঙ্গে ইউসুফ মেম্বার ও মেহেদীর সমর্থকদের কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে সংঘর্ষের উদ্দেশ্যে দুই পক্ষের লোকজন জড়ো হন বলে স্থানীয় সূত্রের দাবি। এ সময় হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে ওই এলাকায় যাওয়ার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, মান্নান মেম্বারের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে বল্লম ছুড়ে মারলে সেটি হালিমের গলায় বিঁধে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এসি/আপ্র/২৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই