গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৪ এএম ২০২৬
ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান।

আলমগীর একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি ৬ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মৃত ইউনুছ আলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথা নিয়ে শিশুটি একটি ওষুধের দোকানে গেলে আলমগীর ঝাড়ফুঁক করে ভালো করে দেওয়ার কথা বলে তাকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় শিশুটি।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় আলমগীরকে গ্রেফতার করে রোববার দুপুরে বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর ৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।
সানা/আপ্র/২১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহা...

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১
২১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইলে আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর...

বদরগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেট বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
২১ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেট বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু সিন্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই