গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

লাইসেন্সের মেয়াদ শেষ, গোবিন্দগঞ্জে ক্লিনিক সিলগালা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫৩ এএম ২০২৬
লাইসেন্সের মেয়াদ শেষ, গোবিন্দগঞ্জে ক্লিনিক সিলগালা
ছবি

ছবি সংগৃহীত

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. রাফিকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইহরাম খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টারটি দীর্ঘদিন ধরে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ অবস্থায় কার্যক্রম চালিয়ে আসছিল। এ ছাড়া ক্লিনিকটিতে নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও ছিল।

অভিযানকালে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. রাফিকুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন ও অব্যবস্থাপনায় পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্লিনিকটি সিলগালা করার পাশাপাশি সেখানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৮/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু
০৩ অক্টোবর ২০২৬

প্রাণিকল্যাণে যৌথভাবে কাজ করবে চসিক ও সিভাসু

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববি...

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য
০৩ অক্টোবর ২০২৬

কাঁঠালগাছের গায়ে ‘আল্লাহু’ আকৃতির দাগ, চাঞ্চল্য

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে