গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে সার বিক্রিতে অনিয়ম, তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৭ এএম ২০২৬
ঘোড়াঘাটে সার বিক্রিতে অনিয়ম, তিন ব্যবসায়ীকে জরিমানা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সার ডিলার ও ক্ষুদ্র বিক্রেতাদের বিরুদ্ধে কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সার বিক্রিতে অনিয়মের সত্যতা পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রিতে বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাদের মধ্যে এক সার ডিলারকে ২০ হাজার টাকা, অপর এক সার ডিলারকে ১০ হাজার টাকা এবং অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় ঘোড়াঘাট থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
০৭ অক্টোবর ২০২৬

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই