গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

আশুলিয়ায় পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১১ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:১৭ এএম ২০২৬
আশুলিয়ায় পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ছবি

ছবি সংগৃহীত

মো: সাজ্জাদ হোসেন, আশুলিয়া: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বিথি আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী মজনু (৩০)-এর বিরুদ্ধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার রূপায়ণ আবাসন-১ নম্বর গেটসংলগ্ন মো. শাহিনের বাড়ি থেকে বিথির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাড়ির ম্যানেজার মো. বাদশার মেয়ে এবং এক কন্যাসন্তানের জননী ছিলেন।

নিহতের পরিবার জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিথি ও তাঁর স্বামী মজনুর মধ্যে প্রায়ই বিরোধ হতো। বিশেষ করে মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল বলে পরিবারের দাবি।

পরিবারের অভিযোগ, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বিথিকে গলা টিপে হত্যা করে মজনু পালিয়ে যান।

নিহতের বাবা মো. বাদশা বলেন, সকালে ঘরের খাটের ওপর মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিথির শিশু কন্যা তার মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত স্বামী মজনুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সানা/আপ্র/১৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে এলপিজি নিয়ে চরম ভোগান্তি, ৮০০ টাকা বেশি দামে বিক্রি
০৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে এলপিজি নিয়ে চরম ভোগান্তি, ৮০০ টাকা বেশি দামে বিক্রি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: দেশে এলপিজির আমদানি উল্লেখযোগ্য হারে বাড়লেও চট্টগ্রামের বাজারে গত এক সপ্ত...

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি
০৫ অক্টোবর ২০২৬

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে নীলফামারীর ছয়...

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে