গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

মানিলন্ডারিংয়ের অভিযোগে শেখ পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
মানিলন্ডারিংয়ের অভিযোগে শেখ পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
ছবি

ছবি সংগৃহীত

মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির।

এদিন দুদকের উপপরিচালক একেএম মাহবুবর রহমান অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, পরশের ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

কেএমএএ/আপ্র/২৭.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

দিন-রাত সমান, ঢাকায় ছিনতাইকারীদের দাপট থামছে না
২৬ আগস্ট ২০২৬

দিন-রাত সমান, ঢাকায় ছিনতাইকারীদের দাপট থামছে না

রাজধানীতে ছিনতাই এখন আর রাতের অন্ধকার কিংবা নির্জন সড়কের অপরাধে সীমাবদ্ধ নেই। ব্যস্ত সড়কে দিনদুপুরেও...

দুই দিনে ঘুষ সাইটে ৮০৪ অভিযোগ, দাবি ১৩ কোটি টাকা
২৪ আগস্ট ২০২৬

দুই দিনে ঘুষ সাইটে ৮০৪ অভিযোগ, দাবি ১৩ কোটি টাকা

সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সেই অভিজ্ঞতা জানানোর জন্য চালু করা ‘ঘুষ.সাইট’-এ...

র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫
১৫ আগস্ট ২০২৬

র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫

একদল ঠিক করতো লক্ষ্যবস্তু, আরেক দল করতো ডাকাতি

র‍্যাবের পোশাকে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা লুট
১৫ আগস্ট ২০২৬

র‍্যাবের পোশাকে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা লুট

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে