গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

মানুষের তদারকি ছাড়াই প্রথম এআই সাইবার আক্রমণ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
মানুষের তদারকি ছাড়াই প্রথম এআই সাইবার আক্রমণ
ছবি

লগইন ব্যর্থ হওয়ার পর কেবল ৩১ সেকেন্ডের মধ্যে মডেলটি সমস্যার সমাধান করে সফলভাবে লগইন করে ফেলেছে -ছবি ম্যাগনিফিক

মানুষের সরাসরি তদারকি বা সহায়তা ছাড়াই প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাইবার আক্রমণ চালিয়েছে-এমন দাবি করেছেন নিরাপত্তা গবেষকেরা। ঘটনাটি প্রযুক্তি বিশ্বে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হলেও একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগও তৈরি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের বরাতে বলা হয়েছে, এ ঘটনায় একটি এআই এজেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে একটি র‌্যানসমওয়্যার ধরনের সাইবার আক্রমণ পরিচালনা করেছে।

র‌্যানসমওয়্যার আক্রমণে সাধারণত ভুক্তভোগীর তথ্য বা ডেটা এনক্রিপ্ট করে তা ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করা হয়।

মার্কিন ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান ‘সিসডিগ’–এর গবেষকরা এই এআই আক্রমণকারীকে ‘জেডপাফার’ নামে চিহ্নিত করেছেন। গবেষণা অনুযায়ী, এটি প্রথমে দুর্বল সার্ভারে অনুপ্রবেশ করে লগইন তথ্য ও পাসওয়ার্ড সংগ্রহ করে, এরপর মূল ডেটাবেইস লক বা এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে।

গবেষকদের ভাষায়, এই পুরো প্রক্রিয়া কোনো মানুষের সরাসরি নির্দেশ ছাড়াই একটি বড় ভাষা মডেলভিত্তিক এআই দ্বারা সম্পন্ন হয়েছে।

সিসডিগের থ্রেট রিসার্চ ডিরেক্টর মাইকেল ক্লার্ক এক ব্লগ পোস্টে বলেন, আগে সব র‌্যানসমওয়্যার আক্রমণের পেছনে মানুষের প্রত্যক্ষ ভূমিকা থাকলেও এবার এমন একটি ঘটনা দেখা গেছে, যা সম্পূর্ণভাবে এআই পরিচালিত আক্রমণের প্রমাণ হতে পারে।

তিনি জানান, এআইটি বাস্তব সময়েই পরিস্থিতি বিশ্লেষণ করে কৌশল পরিবর্তন করেছে এবং ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চেষ্টা করেছে। এক পর্যায়ে মাত্র ৩১ সেকেন্ডের মধ্যে ব্যর্থ লগইন থেকে সফল অনুপ্রবেশে পৌঁছে যায়।

গবেষণায় আরো বলা হয়, আক্রমণটি চীনের বড় ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোকে লক্ষ্য করেছিল। পাশাপাশি দেখা গেছে, এই এআই সিস্টেম একাধিক ধাপে নিজস্ব সিদ্ধান্তে কাজ চালিয়ে যেতে সক্ষম ছিল।

সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে গবেষকেরা জানিয়েছেন, এমনকি মুক্তিপণ পরিশোধ করা হলেও ভুক্তভোগীরা তাদের ডেটা ফেরত পাওয়ার নিশ্চয়তা পেতেন না, কারণ আক্রমণের সময়ই মূল ডেটা মুছে ফেলা হয়েছিল।

এখন পর্যন্ত গবেষণাটি পিয়ার রিভিউ হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ভবিষ্যতের সাইবার হুমকির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যেখানে মানুষের হস্তক্ষেপ ছাড়াই এআই জটিল আক্রমণ পরিচালনা করতে সক্ষম হয়ে উঠছে।

এদিকে পাঁচ দেশের গোয়েন্দা জোট ‘ফাইভ আইস’ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, এআই প্রযুক্তি খুব শিগগিরই সাইবার আক্রমণ ও প্রতিরক্ষা-উভয় ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
সানা/ডিসি/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধির সংকেত মিলবে
২৬ আগস্ট ২০২৬

ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধির সংকেত মিলবে

বিধ্বংসী রূপ নেওয়ার প্রায় এক দিন আগেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের দ্রুত শক্তিশালী হয়ে ওঠার প্রাথমিক সংকেত শ...

জুতার আদলে গাড়ি, ঘণ্টায় ১১২ কিলোমিটার ছুটে বিশ্বরেকর্ড
২৪ আগস্ট ২০২৬

জুতার আদলে গাড়ি, ঘণ্টায় ১১২ কিলোমিটার ছুটে বিশ্বরেকর্ড

নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী কাঠের জুতার আদলে তৈরি একটি গাড়ি ঘণ্টায় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার গতিতে ছুটে...

কম দামে আইফোনের মতো ছবি তুলবে যে ৩ ফোন
২৪ আগস্ট ২০২৬

কম দামে আইফোনের মতো ছবি তুলবে যে ৩ ফোন

স্মার্টফোন কেনার সময় ক্যামেরা এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভ...

আলোকচিত্রীদের বড় সংকট স্মার্টফোননির্ভর এআই ফটোগ্রাফি
২৩ আগস্ট ২০২৬

আলোকচিত্রীদের বড় সংকট স্মার্টফোননির্ভর এআই ফটোগ্রাফি

দেশে-বিদেশে ফটোগ্রাফি মাধ্যমটি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলো আলোচি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে