গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অরিগামি স্যাটেলাইটে মহাকাশে নতুন অগ্রগতি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:০৯ এএম ২০২৬
অরিগামি স্যাটেলাইটে মহাকাশে নতুন অগ্রগতি
ছবি

এই প্রযুক্তিকে মহাকাশে হালকা, ছোট ও সহজে বহনযোগ্য যন্ত্র তৈরির ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা মহাকাশে পাঠিয়েছে এমন এক বিশেষ স্যাটেলাইট, যা কাগজ ভাঁজ করার ঐতিহ্যবাহী অরিগামি পদ্ধতিতে ভাঁজ অবস্থায় উৎক্ষেপণ করা হয় এবং কক্ষপথে পৌঁছে নিজ আকারের তুলনায় প্রায় ২৫ গুণ বড় হয়ে খুলে যায়। এই প্রযুক্তিকে মহাকাশে হালকা, ছোট ও সহজে বহনযোগ্য যন্ত্র তৈরির ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মাত্র ১০ সেন্টিমিটার আকারের একটি কিউবস্যাট মহাকাশে গিয়ে খুলে প্রায় ২ দশমিক ৫ মিটার আকার ধারণ করতে সক্ষম হয়। এটি জাক্সার ‘কাকুশিন রাইজিং’ মিশনের অংশ, যার লক্ষ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্টার্টআপের তৈরি আধুনিক মহাকাশ প্রযুক্তি পরীক্ষা করা।

গত বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ড থেকে রকেট ল্যাব এর রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টার মধ্যে এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে যায়।

জাক্সা জানিয়েছে, স্যাটেলাইটটির অ্যান্টেনা বিশেষ অরিগামি কৌশলে ভাঁজ করা হয়েছে, যাতে এটি উৎক্ষেপণের সময় ছোট অবস্থায় থাকে এবং মহাকাশে পৌঁছে স্বয়ংক্রিয়ভাবে খুলে বড় আকার ধারণ করতে পারে। এ ধরনের নকশাকে ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তির জন্য অত্যন্ত হালকা ও কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে।

এই মিশনে আরো ছিল শিক্ষার্থীদের তৈরি ক্ষুদ্র স্যাটেলাইট, সমুদ্র পর্যবেক্ষণ যন্ত্র এবং ক্যামেরা প্রযুক্তি পরীক্ষার জন্য একটি ডেমো স্যাটেলাইট।

গবেষকরা জানিয়েছেন, অরিগামি ভিত্তিক ভাঁজ প্রযুক্তি বহু বছর ধরে মহাকাশে ব্যবহারযোগ্য কাঠামো তৈরিতে পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ‘মিউরা ফোল্ড’ নামের একটি ভাঁজ পদ্ধতি ১৯৭০ সাল থেকে ব্যবহারিক কাজে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন অরিগামি স্যাটেলাইট প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশ অভিযানে বড় আকারের যন্ত্রপাতি কম খরচে ও নিরাপদভাবে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এআই এজেন্টের স্বায়ত্তশাসন নিয়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআই এজেন্টের স্বায়ত্তশাসন নিয়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রতিনিধি বা এআই এজেন্ট ঘিরে উদ্বেগ বাড়ছে। এসব এজেন্ট নিজে পরিকল্পনা করতে...

স্মার্টফোন থেকে খুলে নেওয়া যাবে ক্যামেরা, নতুন চমক
০৬ সেপ্টেম্বর ২০২৬

স্মার্টফোন থেকে খুলে নেওয়া যাবে ক্যামেরা, নতুন চমক

একঘেয়ে কালো ও আয়তাকার স্মার্টফোনের প্রচলিত নকশা থেকে বেরিয়ে এবার ভিন্নধর্মী একটি ডিভাইস নিয়ে এসেছে ফ...

ম্যাকবুক নিও’র প্রতিদ্বন্দ্বী ল্যাপটপ আনছে লেনোভো
০৬ সেপ্টেম্বর ২০২৬

ম্যাকবুক নিও’র প্রতিদ্বন্দ্বী ল্যাপটপ আনছে লেনোভো

ম্যাকবুক নিও ও ডেল এক্সপিএস ১৩-এর মতো জনপ্রিয় বিভিন্ন ল্যাপটপকে টক্কর দিতে কেবল ৭০০ ডলারে বাজারে আসছ...

ভুলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেললে, যা করবেন
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভুলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেললে, যা করবেন

অচেনা নম্বর, ই-মেইল কিংবা মেসেজ থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হওয়া জরুরি। কারণ সাইবার অপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই