গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

এআইয়ের সুফল পেতে সীমিত ঝুঁকি মেনে নিতে হবে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১২ এএম ২০২৬
এআইয়ের সুফল পেতে সীমিত ঝুঁকি মেনে নিতে হবে
ছবি

তিনি বলছেন, এআই শিল্পে বড় ধরনের কড়াকড়ি বা অতিরিক্ত নিয়ন্ত্রণের দাবি এ প্রযুক্তির উন্নয়নকে ধীর করে দেবে -ছবি রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পেতে হলে কিছু অনভিপ্রেত বা সীমিত ঝুঁকি মেনে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। একই সঙ্গে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার কারণে বড় ধরনের বিপর্যয়কর ঝুঁকি এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন তিনি।

পলিটিকোর ‘ডিকোডেড’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর অবস্থানের সঙ্গে নিজের দ্বিমতের কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

অল্টম্যান বলেন, “আমরা সবসময়ই এই মতের পক্ষে যে, এআই প্রযুক্তিকে গণমুখী করতে হবে ও মানুষের হাতে তুলে দিতে হবে। আমরা বিশ্বাস করি, এ প্রযুক্তির সুফল ও মানুষের নিজেদের স্বাধীনতার স্বার্থে বিশ্বের উচিত কিছু খারাপ ঘটনাও মেনে নেওয়া।”

তার মতে, এআই শিল্পে বড় ধরনের কড়াকড়ি বা অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রযুক্তির রূপান্তরমূলক উন্নয়নকে ধীর করে দিতে পারে। এ কারণে কঠোর বিধিনিষেধের পরিবর্তে ওপেনএআই তুলনামূলক হালকা নিয়ন্ত্রক কাঠামোর পক্ষে। এ কাঠামোয় শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোকে বাইরের নিরাপত্তা মূল্যায়নকারীদের যুক্ত করার কথা বলা হয়েছে।

অল্টম্যান বলেন, “আমি এমন কোনো চুক্তি নেব না যেখানে বলা হবে, ‘আমরা নিশ্চিত করব যেন বড় কোনো হ্যাকিং না ঘটে, এই প্রযুক্তির কোনো অপব্যবহার না হয়, কোনো জালিয়াতি না থাকে ও বাকি সব খারাপ জিনিস শূন্যে নেমে আসে।’ কারণ আমার বিশ্বাস, মানুষ খারাপ বিষয়ের চেয়ে অনেক বেশি ভালো কাজ করবে।”

বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর এ বক্তব্য এমন সময়ে এলো, যখন উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তীব্র হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহারকারী ১০০ কোটিরও বেশি।

সাম্প্রতিক মাসগুলোতে ওপেনএআইয়ের উন্নত এআই মডেলগুলোকে ঘিরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বেশ কিছু বড় ঘটনার কথাও সামনে এসেছে। এর মধ্যে অনিয়ন্ত্রিত এআই এজেন্টের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও সরকারি ব্যবস্থায় সাইবার আক্রমণের মতো ঘটনাও রয়েছে।

নিরাপত্তা মানদণ্ডের শর্ত পুরোপুরি পূরণ না হওয়ায় গত সপ্তাহে ওপেনএআই তাদের ‘জিপিটি ৬.২ অ্যাস্ট্রা’ ব্যবস্থা বাজারে না ছাড়ার ঘোষণা দিয়েছিল।

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি তুলনামূলক শিথিল বা হস্তক্ষেপমুক্ত দৃষ্টিভঙ্গির পক্ষে হলেও উন্নত এআই ব্যবস্থার সবচেয়ে ভয়াবহ পরিণতি এড়াতে চান।

তিনি বলেন, “এআইয়ের কারণে যখন গুরুতরভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কার কথা আসে... তখন আমি বলব, আসুন এই ভবিষ্যতের দিকে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ার আগে একটু ভেবেচিন্তে এগোই।”

অল্টম্যানের ভাষ্য, এআইয়ের সুফলের বিনিময়ে এমন সীমিত ঝুঁকি গ্রহণ করা যেতে পারে, যেগুলো মানুষ বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারে। তবে যেসব ঝুঁকি সত্যিই বিপর্যয়কর হয়ে উঠতে পারে, সেগুলো কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়।
সানা/ডিসি/আপ্র/৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মৃত তারার ধ্বংসাবশেষ থেকে জন্ম নতুন গ্রহের
০৬ অক্টোবর ২০২৬

মৃত তারার ধ্বংসাবশেষ থেকে জন্ম নতুন গ্রহের

মৃত তারার ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়েছে এমন এক রহস্যময় গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এট...

দুর্বল ব্যবস্থা রেখে এআই যুক্ত করলেই আস্থা ফিরবে না
০৫ অক্টোবর ২০২৬

দুর্বল ব্যবস্থা রেখে এআই যুক্ত করলেই আস্থা ফিরবে না

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে
০৪ অক্টোবর ২০২৬

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে

এক সময় মানুষ বলত, চোখে দেখা জিনিসই আসল বিশ্বাস। ছবিকে ধরা হতো ঘটনার সাক্ষী হিসেবে, কণ্ঠস্বরকে ব্যক্ত...

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান
০৪ অক্টোবর ২০২৬

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক বাংলাদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই